× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুবাই গ্লোবাল ভিলেজের পর্দা নামছে আজ

ইউএই প্রতিবেদক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩ ১৯:০০ পিএম

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

আজ রবিবার পর্দা নামছে আমিরাতের সবচেয়ে বড় ও দীর্ঘমেয়াদি শপিং ফেস্টিভ্যালের। দেশটির বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে ছয় মাসব্যাপী এই মেলা বসেছিল বৈশ্বিক বাণিজ্য প্রদর্শনী কেন্দ্র গ্লোবাল ভিলেজে। এবার ২৭তম আসর শুরু হয়েছিল গত বছরের ২৫ অক্টোবর।

এদিকে মেলার শেষ দিকে বেড়েছে দর্শনার্থীর ভিড়, সেই সঙ্গে বেড়েছে বেচাকেনাও। বিকাল ৪টা থেকে মেলার কার্যক্রম চলছে রাত ২টা পর্যন্ত। ভিনদেশীদের পাশাপাশি বাংলাদেশিরাও শেষ সময়টুকু স্মরণীয় করে রাখতে হাজির হচ্ছেন মেলায়। তবে বৃহত্তর এই বাণিজ্য প্রদর্শনীর চলতি আসরে বাংলাদেশ না থাকায় কিছুটা হতাশ হয়েছেন মেলায় ঘুরতে আসা বাংলাদেশি দর্শনার্থীরা। আগামীতে নিজ দেশের নাম দেখার প্রত্যাশাও ব্যক্ত করেছেন অনেকে।

এবারের মেলায় ২৭টি আলাদা প্যাভিলিয়ন স্থান পেয়েছে। চলতি আসরে নতুন করে যোগ হয়েছিল ওমান ও কাতার প্যাভিলিয়ন। প্রাতিষ্ঠানিক ব্র্যান্ডিং না থাকলেও মেলায় স্টল ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা ও মাসিক বেতনে কর্মরত ছিলেন অনেক প্রবাসী বাংলাদেশি।

এদিকে এ মেলায় অংশগ্রহণের খরচ অত্যন্ত ব্যয়বহুল হলেও আগামী আসরে ছোট পরিসরে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিতে তৎপরতা শুরু করেছে মিশন। অন্তত ৪০ বর্গমিটার আয়তনের জায়গা ভাড়া নিয়ে স্টল রাখতে চায় বাংলাদেশ। যেখানে কুটির শিল্প ও হস্তশিল্প প্রদর্শনী করা হবে।

এ বিষয়ে বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সেলর কামরুল হাসান জানান, বৃহত্তম এই বাণিজ্য প্রদর্শনীর আগামী আসরে ছোট পরিসরে হলেও বাংলাদেশের অংশগ্রহণ রাখতে চায় মিশন। এ বিষয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরো ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) কাছে চিঠিও পাঠানো হয়েছে। শিগগিরই মেলায় অংশগ্রহণের বিষয়ে দুবাইয়ের বাংলাদেশ বিজনেস কাউন্সিলকে সঙ্গে নিয়ে আলোচনা করবেন তারা।




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা