× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাকাত প্রদান সহজ করেছে নগদ ইসলামিক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩ ২৩:৩৯ পিএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩ ১১:২০ এএম

জাকাত প্রদান সহজ করেছে নগদ ইসলামিক

শরিয়াহভিত্তিক মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা ‘নগদ ইসলামিক’-এ খুব সহজে জাকাত প্রদান করা যাচ্ছে। এ সেবার মাধ্যমে বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের সাহায্যে গরিব ও অসহায় মানুষের জাকাত ও দানের টাকা পৌঁছে দেওয়া হচ্ছে।

রবিবার (১৬ এপ্রিল) মোবাইল ব্যাংকিং নগদ-এর জনসংযোগ বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক লুৎফরজামান সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

এতে বলা হয় : নগদ ইসলামিক অ্যাপ বা ওয়েবসাইটে জাকাত ক্যালকুলেটর ফিচারের সাহায্যে গ্রাহক জাকাতের টাকা হিসাব করতে পারবেন। এ ফিচারে বার্ষিক আয়, বিনিয়োগ, স্বর্ণ, ‍ঋণ ও সম্পদের তথ্য প্রদান করে জাকাতের টাকার হিসাব করা যায়। হিসাবের পর নগদ ইসলামিক অ্যাপের ডোনেশন অপশনে গিয়ে তালিকাভুক্ত ৫৯টি প্রতিষ্ঠানের মাধ্যমে শরিয়াহভিত্তিক উপায়ে জাকাত প্রদান করা যায়। এসব প্রতিষ্ঠান ইসলামি নিয়মানুযায়ী গরিব মুসলমানদের কাছে সমানহারে জাকাত বিতরণ করে থাকে।

প্রতিষ্ঠানগুলো হলো আল মারকাযুল ইসলামী, আঞ্জুমান মুফিদুল ইসলাম, আস-সুন্নাহ ফাউন্ডেশন, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, তাসাউফ ফাউন্ডেশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, কে কে ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, কোয়ান্টাম ফাউন্ডেশন, সাজিদা ফাউন্ডেশন, অভিযাত্রিক ফাউন্ডেশন, ময়মনসিংহ মেডিকেল কলেজ–জাকাত ফান্ড, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল রোগী কল্যাণ সমিতি (জাকাত তহবিল) এবং মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস।

এ ছাড়া গ্রাহক সারা বছর বেশকিছু প্রতিষ্ঠানে অনুদান বা ডোনেশন প্রদান করতে পারবেন। এর মধ্যে রয়েছে জাগো ফাউন্ডেশন, হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশন, আমরাই কিংবদন্তি ফাউন্ডেশন, চাইল্ড ফাউন্ডেশন, আমার বাংলাদেশ ফাউন্ডেশন, বাংলাদেশ ক্যানসার এইড ট্রাস্ট, মিশন সেইভ বিডি, অ্যাম্বাসি অব দ্য স্টেট অব প্যালেস্টাইন/বাংলাদেশে ফিলিস্তিনের দূতাবাস, ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনসহ আরও বেশ কিছু প্রসিদ্ধ প্রতিষ্ঠান।

নগদ-এর নির্বাহী পরিচালক ও নগদ ইসলামিক-এর শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য আমিনুল হক বলেন, ‘অনেক মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও সময় ও সুযোগের অভাবে জাকাত ও আর্থিক অনুদান প্রদান করতে পারেন না। দাতা, বিতরণকারী ও উপকারভোগীদের এ সমস্যার সমাধান নিয়ে এসেছে নগদ ইসলামিক। আমাদের এমন উদ্যোগ সব পক্ষকে এক করেছে। ফলে গরিব ও অসহায় মানুষের মাঝে জাকাত বিতরণ নিশ্চিত হয়েছে।’

নগদ সব সময় মানুষের জন্য কাজ করে এবং মানুষের জীবন উন্নয়নে চেষ্টা করে যাচ্ছে, যোগ করেন তিনি।

ইসলামি জীবনধারার সঙ্গে সংগতি রেখে ২০১৯ সাল থেকে চালু রয়েছে ‘নগদ ইসলামিক’ অ্যাকাউন্ট। এর মাধ্যমে সুদবিহীন সঞ্চয়, হজ, ওমরাহর যাতায়াত, ইসলামিক জীবন বীমার পেমেন্ট, রোজা ও নামাজের সময়সূচি দেখা, বাংলা অর্থসহ কোরআন-হাদিস পাঠসহ প্রতিদিনের ইবাদতসংক্রান্ত যাবতীয় সব সেবা উপভোগ করতে পারছেন গ্রাহক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা