× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রেডিট সুইসের প্রণোদনা প্রস্তাব বাতিল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৩ ২০:৫৬ পিএম

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩ ২১:০৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ক্রেডিট সুইস ব্যাংককে ১ হাজার ৯০ কোটি সুইস ফ্রাঙ্ক বা ১২ হাজার ৮২ কোটি ডলার প্রণোদনা দেওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট। 

চলতি বছরের মার্চ মাসে ইতিহাসের সর্বনিম্নে নামে ক্রেডিট সুইস ব্যাংকের শেয়ারমূল্য। ব্যাংকটিকে অধিগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে ইউবিএস ব্যাংক। এদিকে ক্রেডিট সুইস ব্যাংকের পতন ঠেকাতে সরকারের কাছে ঋণ সহায়তা চায়।

গত বুধবার ব্যাংকটিকে সরকারি প্রণোদনা দেওয়ার প্রস্তাবে সুইজারল্যান্ডের সংসদে উচ্চকক্ষের সমর্থন থাকলেও নিম্নকক্ষ ও বেশিরভাগ সংসদ সদস্যের এ ব্যাপারে সমর্থন ছিল না। যদিও প্রস্তাবটি নাকচ হয়েছে গত মঙ্গলবার, তবে ব্যাংক পুনরুদ্ধারের সমাধান খুঁজতে উচ্চকক্ষ গত বুধবার আবারও বৈঠকে বসে। 

তবে নতুন করে বৈঠকে বসেও খুব একটা লাভ হয়নি ক্রেডিট সুইসের কারণ প্রণোদনা দেওয়ার বিষয়ে সমঝোতা হয়নি। সভায় উচ্চকক্ষ ব্যাংক পুনরুদ্ধার সমর্থন প্রস্তাবনায় ১০৩ ভোটে পরাজিত হয়েছে। 

ভোট শুরু হওয়ার আগে নিম্নকক্ষ থেকে সোশ্যাল ডেমোক্র্যাটদের সহসভাপতি সেড্রিক ওয়ারমুথ বলেন, সরকারি দল এই প্রণোদনা তহবিল সমর্থন করছে না। তাই বিষয়টি নাকচ হয়েছে। সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা