× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীনে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বেড়েছে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩ ২১:০৮ পিএম

আপডেট : ০২ এপ্রিল ২০২৩ ২১:২৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চীনে চলতি বছরের প্রথম দুই মাসে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বেড়েছে। দেশটির জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের তথ্যানুযায়ী, ২০২২ সালে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার ছিল ৩৬ হাজার ৬৩০ কোটি ঘনমিটার। তবে ২০২৩ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৫৯ কোটি ঘনমিটার, যা ২০২২ সালের একই সময়ের তুলনায় ০ দশমিক ১ শতাংশ বেশি। 

এদিকে চলতি বছরের একই সময়ে চীনে ৫ কোটি ১১ লাখ টন পরিশোধিত তেলের ব্যবহার হয়েছে; যা ২০২২ সালের তুলনায় ২ দশমিক ২ শতাংশ কম।

চীন সরকার সবুজ উন্নয়ন অর্জনের বড় পরিসরে প্রাকৃতিক গ্যাসের ব্যবহারের প্রচার চালিয়ে যাচ্ছে। দেশটি শিল্প খাত ও পরিবহন খাতের পরিচালনায় জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বাড়িয়েছে। চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশনের একটি রিপোর্ট অনুসারে জানা যায়, চলতি বছর দেশটিতে প্রাকৃতিক গ্যাসের চাহিদা আরও বাড়বে। এতে পরিশোধিত তেল ব্যবহার কিছুটা কমে আসবে। সূত্র : চায়না ডেইলি 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা