× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঐতিহ্যবাহী নিমসার বাজারের ইজারাদার হিসেবে মনোনিত জামাল হোসেন

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৩ ২২:২৪ পিএম

আপডেট : ২৮ মার্চ ২০২৩ ২২:২৬ পিএম

কুমিল্লার ঐতিহ্যবাহী নিমসার সবজি বাজার। ছবি : সংগৃহীত

কুমিল্লার ঐতিহ্যবাহী নিমসার সবজি বাজার। ছবি : সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী নিমসার সবজি বাজারের ইজারাদার মনোনিত হয়েছেন ব্যবসায়ী জামাল হোসেন।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ইজারার ড্র অনুষ্ঠিত হয়। নিমসার বাজারের ইজারা পেতে সর্বোচ্চ দরদাতা হিসেবে টেন্ডারে অংশ নেন স্থানীয় ফারুক আহমেদ ও জামাল হোসেন। যাছাই-বাছাই শেষে প্রাথমিকভাবে জামাল হোসেনকে ইজারাদার হিসেবে মনোনিত করা হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজী চৌধুরী, উপজেলা প্রকৌশলী আলিফ আহাম্মদ অক্ষর, উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম মাস্টারসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা।



উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার জানান, হাটবাজার ব্যবস্থাপনা নীতি মালা অনুযায়ী সর্বোচ্চ দরদাতাকে কার্যাদেশ দেওয়া হবে। এবারে নিমসার বাজার ইজারা পেতে ৪ জন টেন্ডারে অংশ নেন। এর মধ্যে সর্বোচ্চ দরদাতা হলেন জামাল হোসেন। ফারুক আহমেদ  জামানত কম রাখায়  নীতিমালা অনুযায়ী তার সিডিউল বাতিল করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা