× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইএমএফ

লিবিয়ার অর্থনীতি হবে জ্বালানি তেল ও গ্যাসনির্ভর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মার্চ ২০২৩ ১৭:৩২ পিএম

আপডেট : ২০ মার্চ ২০২৩ ১৭:৫৬ পিএম

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

উত্তর আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ লিবিয়া। ভবিষ্যতে দেশটির অর্থনীতি তেল ও গ্যাস উৎপাদনের ওপর নির্ভর করবে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। লিবিয়ায় তেল ও গ্যাস উত্তোলনে ১৫ শতাংশ হাইড্রোকার্বন উৎপাদন বেড়েছে। ২০২২ সালে প্রতিদিন যেখানে উৎপাদিত জ্বালানি তেলের পরিমাণ ছিল ১০ লাখ ব্যারেল, চলতি বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ব্যারেলে। আগামী দিনগুলোতেও উৎপাদন বাড়ার কথা জানিয়েছে আইএমএফ। লিবিয়ার তিউনিসিয়ায় চলতি মাসের ২০২৩ সালের আর্টিকেল ৪-এর ওপর পরামর্শ আলোচনা সভায় এসব কথা জানিয়েছে সংস্থাটি। 

এদিকে লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংক জানায়, ২০২১ সালে মোট রাজস্ব আয়ের ৯৮ শতাংশই আসে জ্বালানি তেল থেকে। ফলে লিবিয়ার ন্যাশনাল অয়েল করপোরেশন ২০২৫ সাল নাগাদ প্রতিদিন ২১ লাখ ব্যারেল জ্বালানি তেল উৎপাদনের পরিকল্পনা করেছে।

সূত্র : দ্য ন্যাশনাল বিজনেস 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা