× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরও ১০ হাজার কর্মী ছাঁটাই করছে মেটা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ২০:৫৪ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৩ ২১:২৪ পিএম

সংগৃহীত

সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা দ্বিতীয় দফায় আরও ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ( ১৪ মার্চ ) এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

যদিও প্রতিষ্ঠানটিতে পাঁচ হাজার পদ শূন্য রয়েছে। সেক্ষেত্রে এখন কর্মী নিয়োগ দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে, খরচ কমাতেই এমন পদক্ষেপ নিচ্ছে তারা।

গত বছরের শেষ দিকে কোম্পানিটিতে প্রথম গণছাঁটাই শুরু হয়। সে সময় ১১ হাজার কর্মী ছাঁটাই করে, যা কোম্পানিটির মোট কর্মীর ১৩ শতাংশ। ২০২০ সালে মেটা দ্বিগুণ পরিমাণে নিয়োগ দিয়েছিল।

যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান সুদের হার বাড়ার কারণে অর্থনৈতিক মন্দার উদ্বেগে কয়েক মাস ধরে করপোরেট হাউসগুলো ছাঁটাই করছে কর্মীদের। ট্র্যাকিং সাইট লেঅফসডটএফওয়াইআইয়ের তথ্য বলছে, ২০২২ সালের শুরু থেকে তথ্যপ্রযুক্তিবিষয়ক কোম্পানিগুলো ২ লাখ ৯০ হাজার কর্মী ছাঁটাই করেছে।

মুদ্রাস্ফীতির কারণে কোম্পানিটি তার মূল ডিজিটাল বিজ্ঞাপন ব্যবসায় হুমকির সম্মুখীন হচ্ছে। যেখানে মেটাভার্সের মতো ব্যয়বহুল প্রজেক্ট হাতে নিয়েছে মার্ক জাকারবার্গের এই প্রতিষ্ঠান।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, ‘কর্মী ছাঁটাই করার বিষয়টি পীড়াদায়ক হলেও সক্ষমতার কথা ভেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা