× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানে এবার গম উৎপাদন কমতে পারে ১৭ লাখ টন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩ ১৮:৩২ পিএম

আপডেট : ১৩ মার্চ ২০২৩ ১৮:৪৪ পিএম

সংগৃহীত

সংগৃহীত

টানা দুই সপ্তাহের ভারী বৃষ্টিপাতের কারণে পাকিস্তানের গম উৎপাদন লক্ষ্যমাত্রার তুলনায় ১৭ লাখ টন কম হতে পারে। আগের পূর্বাভাসে দেশটির গম উৎপাদন লক্ষ্যমাত্রা ২ কোটি ৮৪ লাখ টন নির্ধারণ করা হয়েছিল, তবে বৃষ্টিপাতের কারণে তা ২ কোটি ৬৭ লাখ টন হবে বলে জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া অফিস।

গত শুক্রবার সংস্থাটির কর্মকর্তারা জানান, জলবায়ু পরিবর্তনের ফলে নেতিবাচক প্রভাবের পাশাপাশি ফসলের ধরনের পরিবর্তন হচ্ছে। অধিক মুনাফা পেতে কৃষকরা অন্যান্য ফসলে ঝুঁকছেন। পাঞ্জাব রাজ্যে ২০২২-২৩ অর্থবছরে এবার গম উৎপাদন ব্যাপক হারে কমতে পারে।

এ বিষয়ে জাতীয় খাদ্যনিরাপত্তা ও গবেষণা মন্ত্রণালয়ের সচিব জাফর হাসান বলেন, ’এখন পর্যন্ত গম উৎপাদন লক্ষ্যমাত্রার সংশোধন করা হয়নি। এ বছর প্রায় ২ কোটি ৭০ লাখ টন গম উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে, যা চলতি মৌসুমের ফসল কাটার পর পাওয়া যাবে। তবে ভুট্টা ও তৈলবীজের বাজার ভালো থাকায় ফসলে ভিন্নতা এসেছে। 

আগামী অর্থবছরেও গম উৎপাদনে ঘাটতির সম্ভাবনা রয়েছে। প্রধান খাদ্যের তালিকায় অন্তর্ভুক্ত গমের উৎপাদন কমতে থাকায় আমদানিনির্ভর হতে হবে পাকিস্তানকে। ডলার সংকটের মধ্যেই দেশটির গম আমদানির মুখোমুখি হতে হচ্ছে। 

পাঞ্জাব সরকারের তথ্যমতে, ২০২২-২৩ অর্থবছরে দেশটিতে প্রায় ২ কোটি ২৮ লাখ ৫০ হাজার একর জমিতে গম রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। যার মধ্যে পাঞ্জাবে ধরা হয়েছিল ১ কোটি ৬৫ লাখ একর জমি। কিন্তু এই প্রদেশে সর্বশেষ তথ্য অনুসারে ১ কোটি ৬০ লাখ একর জমিতে গমের আবাদ সম্ভব হয়েছে, যা লক্ষমাত্রার ৯৭ দশমিক ১৭ শতাংশ পূরণ করবে।

এদিকে দেশটির সিন্ধু প্রদেশে গম উৎপাদনের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। চলতি বছরে প্রায় ২৮ লাখ একর জমিতে গম রোপণের লক্ষ্যমাত্রার বিপরীতে ২৯ লাখ ৪৪ হাজার একর জমিতে পণ্যটি রোপণ করা হয়েছে। সিন্ধু প্রদেশে চাষকৃত জমির ২৫ শতাংশ থেকে ফসল সংগ্রহ করা হয়েছে এবং এখানে প্রতি একর জমিতে ৪০ টন গম উৎপাদিত হয়েছে। যা একরপ্রতি রেকর্ড উৎপাদন। 

আবহাওয়া পরিবর্তনের ফলে গত বছর গম উৎপাদনে ১০ থেকে ১২ শতাংশ নেতিবাচক প্রভাব পড়েছিল। এ বিষয়ে জাতীয় খাদ্যনিরাপত্তা ও গবেষণা মন্ত্রণালয়ের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন মাসের মধ্যে (মার্চ, এপ্রিল এবং মে) আবহাওয়া পরিবর্তন হবে, যা গম উৎপাদনকে ব্যাহত করতে পারে । 

এদিকে আফগানিস্তানকে তাদের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে আগামী মৌসুমে ৩০ থেকে ৩৫ লাখ টন গম আমদানি করতে হবে, যা এই মৌসুমের ২৬ লাখ টন আমদানি লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বলে জানিয়েছেন দেশটির শীর্ষ এক কর্মকর্তা।

সূত্র : দ্য নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা