প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ মার্চ ২০২৩ ১৯:৩৬ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৩ ২০:০৯ পিএম
এবি ব্যাংক লিমিটেড ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নিজস্ব তত্ত্বাবধানে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষিঋণ বিতরণ করে। প্রবা ফটো
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এবি ব্যাংক লিমিটেড ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নিজস্ব তত্ত্বাবধানে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষিঋণ বিতরণ করেছে।
রাঙ্গুনিয়া উপজেলার নুরুচ্ছফা তালুকদার পৌর অডিটোরিয়ামে এ ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার আতাউল গণি ওসমানী, রাঙ্গুনিয়া পৌরসভা মেয়র শাহজাহান সিকদার, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উত্তর জেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম।