× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউরোপে বিনিয়োগ বাড়াচ্ছে নকিয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৫৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ফিনল্যান্ডভিত্তিক মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান নকিয়ার ইউরোপে বিনিয়োগ বাড়াচ্ছে। সেখানে বেশ কিছু নতুন মডেলের মোবাইল ফোন উৎপাদনের প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। যদিও অ্যাপল ও স্যামসাংয়ের মতো বড় বড় কোম্পানিগুলো তাদের খরচ কমাতে এশিয়ায় মোবাইলফোন কারখানা স্থাপনে ঝুঁকছে। 

এইচএমডি গ্লোবাল কোম্পানি গত শনিবার তিনটি মডেলের ফাইভজি স্মার্টফোন বাজারে এনেছে। মডেলগুলো হলোÑ নকিয়া জি২২, নকিয়া সি৩২ এবং নকিয়া সি২২। মোবাইলগুলোর ব্যাটারিতে তিন দিন পর্যন্ত চার্জ থাকবে এবং মোবাইলে কারিগরি সেবা দেবে আইফিক্সিট। 

এইচএমডি গ্লোবাল জানায়, ইউরোপের বেশ কয়েকটি আইটি সিকিউরিটি পার্টনারের সঙ্গে নতুন মোবাইলের সফ্টওয়্যার আধুনিকায়নের লক্ষ্যে কাজ শুরু করেছে। প্রথম ধাপের তৈরি মোবাইলগুলো নিয়ে সেখানে গবেষণা চলছে। 

তবে ইউরোপে কোথায় এইচএমডি গ্লোবাল তাদের মোবাইল প্রস্তুত কারখানা স্থাপনের পরিকল্পনা করছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

ইউরোপীয় ইউনিয়ন সেমিকন্ডাক্ট বা চিপস আইনের কিছু পরিবর্তন এনেছে। সেমিকন্ডাক্ট উৎপাদন খাতে কোম্পানিগুলোকে উৎসাহিত করতে ভর্তুকি দেওয়ার প্রস্তাব দিয়েছে ইউরোপ। 

এ ব্যাপারে এইচএমডির প্রধান মার্কেটিং অফিসার লার্স সিলবেরবায়ের বলেছেন, আমরা ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত ভর্তুকি নিয়ে আলোচনা করিনি। আমরা ইউরোপীয় উৎপাদন, গবেষণা এবং উন্নয়নের সমর্থনে সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছি। 

২০১৬ সালে এইচএমডি নকিয়ার স্মার্টফোন এবং ট্যাবলেট তৈরির জন্য একটি ১০ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষর করে। তবে এইচএমডি তাইওয়ানের ফক্সকনের সঙ্গে অবশিষ্ট পেটেন্ট বা চুক্তির মেয়াদ থাকায় নতুন মোবাইল উৎপাদনের ক্ষেত্রে সকল সুবিধা নিয়ে থাকে। সূত্র : রয়টার্স 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা