× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২২ ১৭:৫৪ পিএম

আপডেট : ৩১ আগস্ট ২০২২ ১৮:৫২ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক শিবলীর রুবাইয়াত-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন বৈঠকে এ বন্ডের অনুমোদন দেওয়া হয়। বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থ বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী টায়ার-২ মূলধন গঠনে ব্যবহার করবে আল-আরাফাহ ইসলামী ব্যাংক।  

বন্ডটির মেয়াদ হবে ৭ বছর।  বন্ডের লট হবে পাঁচ লাখ টাকা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চবিত্তদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে। এটির ট্রাস্টি হিসেবে থাকছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে লেনদেন হওয়ার শর্ত দিয়েছে বিএসইসি।

প্রবা/ইউরি/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা