প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৩৯ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
এশিয়ার বাজারে চলতি সপ্তাহে স্বর্ণের দাম কমেছে। ভারতে গত সপ্তাহে স্বর্ণের দাম প্রতি ১০ গ্রামে সর্বকালের সর্বোচ্চ বেড়ে হয় ৫৮ হাজার ৮২৬ রুপি। বর্তমানে মূল্য কমে প্রতি ১০ গ্রামে ৫৬ হাজার ৪৯৬ রুপি হয়েছে। মুম্বাইভিত্তিক এক পাইকারি ডিলার বলেন, মূল্যহ্রাসের কারণে জুয়েলার্স ও খুচরা ভোক্তাদের কাছে স্বর্ণের চাহিদা বেড়েছে।
জানুয়ারির শেষে চীনের স্বর্ণ রিজার্ভের মূল্য ১২ হাজার ৫২৮ কোটি ডলারে পৌঁছেছে। ডিসেম্বরে যেটির পরিমাণ ছিল ১১ হাজার ৭২৪ কোটি ডলার।
হংকংয়ের বাজারে স্বর্ণ আউন্সপ্রতি ২ ডলারে বিক্রি হয়। যদিও সিঙ্গাপুরের বাজারে মূল্য নির্ধারণ করা হয়েছিল আউন্সপ্রতি ১-২ ডলার। উইং ফাং প্রিসিয়াস মেটালের প্রধান পিটার ফাং বলেন, ‘যেহেতু স্বর্ণের দাম কমেছে, আমরা কেনার আগ্রহ দেখতে পাচ্ছি। তবে উচ্চ সুদের হারবিষয়ক উদ্বেগ রয়েছে।’
সূত্র: রয়টার্স,টাইমস অফ ইন্ডিয়া