× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিএসইতে খাতভিত্তিক লেনদেনের শীর্ষে আইটি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:১০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিদায়ি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে আইটি খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৫ শতাংশ অবদান রয়েছে এই খাতে। এ ছাড়াও ১২ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওষুধ ও খাদ্য খাত। কাগজ খাতে ৯ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে জীবন বীমা খাতে ৬ শতাংশ, ভ্রমণ-অবকাশ, প্রকৌশল ৫ শতাংশ, সেবা-আবাসন খাতে ৪ শতাংশ, সাধারণ বীমা, জ্বালানি, বস্ত্র খাতে ২ শতাংশ লেনদেন হয়েছে।

তবে, সপ্তাহ শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১৪৩ কোটি ৮১ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৩৮ লাখ ৮৫ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ১৪০ কোটি ৩১ লাখ টাকা। শাইনপুকুর সিরামিকস লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা