× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাজার মূলধন বাড়ল ৩ হাজার ১১২ কোটি টাকা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:২১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

টানা তিন সপ্তাহ ধরে বাড়ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন। আগের দুই সপ্তাহের বড় উত্থানের ধারাবাহিকতায় গত সপ্তাহেও বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ১১২ কোটি টাকা। 

গত সপ্তাহের লেনদেন শুরুর আগে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৭ হাজার ২৬ কোটি ৯৫ লাখ টাকা। যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ৭ লাখ ৬৭ হাজার ৩৩৮ কোটি ১৮ লাখ টাকায়। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন যুক্ত হয় ৩ হাজার ১১২ কোটি টাকা। একইসঙ্গে বেড়েছে ডিএসইতে মার্কেট পিই রেশিও বা মূল্য আয় অনুপাত। এক সপ্তাহের ব্যবধানে পিই রেশিও শূণ্য দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৪৫ পয়েন্টে। 

তবে আগের সপ্তাহের তুলনায় লেনদেন কমেছে ডিএসইতে। গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৮৩৯ কোটি ৫৫ লাখ টাকা। যা আগের সপ্তাহের চেয়ে ২১০ কোটি টাকা কম। ওই সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫০ কোটি টাকা। অর্থ্যাৎ এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৬ দশমিক ৯১ শতাংশ। সেই হিসেবে ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে ৫৬৭ কোটি ৯১ লাখ টাকা। যা আগের সপ্তাহে ছিল ৬১০ কোটি ৩ লাখ টাকা। 

এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৯৪। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক এবং ডিএসই-৩০ সূচক ছিল প্রায় অপরিবর্তিত। গত সপ্তাহে ডিএসইতে ৩৮৫ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৫৩ টির, কমেছে ১২৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৮টির।

এক মাসের ধারাবাহিকতায় ঘুরেফিরে লেনদেনে ক্রেতার আগ্রহ ছিল নির্দিষ্ট ১০-১৫টি প্রতিষ্ঠানের শেয়ারে। ফলে ডিএসইর সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অবস্থান করছে গত সপ্তাহের শীর্ষ ১০ এ থাকা প্রতিষ্ঠানগুলোই। সাপ্তাহিক মোট লেনদেন কমলেও এসব প্রতিষ্ঠানের লেনদেন আগের তুলনায় আরও বেড়েছে। বাজার মূল্য ৩০০ কোটি ৯ লাখ টাকা শেয়ার হাতবদলের মাধ্যমে শীর্ষ অবস্থান করছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। তালিকার দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধরা পেপার মিলসের শেয়ার লেনদেন হয়েছে ১৬৯ কোটি ২১ লাখ টাকা। লেনদেনের তালিকায় শীর্ষ পাঁচে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো মধ্যে  ইস্টার্ন হাউজিংয়ের ১৪৮ কোটি ৪৮ লাখ টাকা, আমরা নেটওয়ার্কের ১৩৯ কোটি ৪৬ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৩২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার। এর দাম ১৭ টাকা ৬০ পয়সা বা ১৩ দশমিক ৯৪ শতাংশ বেড়ে অবস্থান করছে ১৪৩ টাকা ৯০ পয়সায়। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর ১০ দশমিক ৮২ শতাংশ বেড়ে সবশেষ লেনদেন হয় ৩৬৪ টাকা ৬০ পয়সায়। তালিকার অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জেমিনি সি ফুডের দর ১০ দশমিক ৬৭ শতাংশ, বাংলাদেশ মনোস্পুল পেপারসের ৯ দশমিক ৭২ শতাংশ, সামিট পোর্ট অ্যালায়েন্সের ৯ দশমিক ৬৫ শতাংশ বেড়ে শীর্ষ পাঁচে অবস্থান করছে।

এদিকে সাপ্তাহিক দর পতনের শীর্ষে অবস্থান করছে তথ্য প্রযুক্তি খাতের আমরা নেটওয়ার্ক লিমিটেড। এ কোম্পানিটির শেয়ার দর  ৪ টাকা ২০ পয়সা বা ১০ দশমিক ৩৭ শতাংশ কমে অবস্থান করছে ৩৬ টাকা ৩০ পয়সায়। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রগতি লাইফ ইনস্যুরেন্সের শেয়ার দর ১০ দশমিক ১৫ শতাংশ কমে অবস্থান করছে ৭৪ টাকা ১০ পয়সায়। অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ই-জেনারেশন  ৯ দশমিক ৯০ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৭ দশমিক ৫৮ শতাংশ, বসুন্ধরা পেপার মিলসের ৭ দশমিক ১৪ শতাংশ দর কমেছে।

অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে লেনদেন হয়েছে ৫০ কোটি ৫৩ লাখ টাকা। যা আগের সপ্তাহের চেয়ে ১২ কোটি ৬৬ লাখ টাকা বা ২০ শতাংশ কম। ওই সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছিল ৬৩ কোটি ১৯ লাখ টাকা। গত সপ্তাহে ঊর্ধ্বমুখি ছিল সিএসইর সবগুলো সূচক। সার্বিক সূচক সিএএসপিআই ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ২৬৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৪ টির, কমেছে ৯১ টির এবং অপরিবর্তিত ছিল ১২৯ টির দর।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা