× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কনকর্ডের পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর পঞ্চম প্ল্যান্ট উদ্বোধন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ২০:১৮ পিএম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৩৯ পিএম

কনকর্ডের পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর পঞ্চম প্ল্যান্ট উদ্বোধন।  প্রবা ফটো

কনকর্ডের পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর পঞ্চম প্ল্যান্ট উদ্বোধন। প্রবা ফটো

পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী উৎপাদনে পঞ্চম প্ল্যান্ট স্থাপন করেছে কনকর্ড। বুধবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে প্ল্যান্ট উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল, পরিচালক নাজিয়া কারিশমা কামাল, মহাপরিচালক আশরাফুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুস সালাম মোল্লা উপস্থিত ছিলেন।

বিশ্বে বায়ু দূষণে শীর্ষ শহরগুলোর একটি ঢাকা। বায়ু দূষণের ফলে ফুসফুসে ক্যানসার, ব্রঙ্কাইটিস, হাঁপানি ও শ্বাসকষ্টের পাশাপাশি হুমকির মুখে পড়েছে মানসিক ও জনস্বাস্থ্য। এ ছাড়া মাটি পুড়িয়ে ইট তৈরির কারণে উজাড় হচ্ছে বন, নষ্ট হচ্ছে উর্বরতা সম্পন্ন মাটির উপরিভাগ। বিরূপ প্রভাব পড়ছে জলবায়ু পরিবর্তনে। এমন প্রেক্ষাপটে কনকর্ডের পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী উৎপাদনে নতুন প্ল্যান্ট স্থাপনকে স্বাগত জানিয়েছেন প্রকৌশলীরা।

প্ল্যান্টটিতে প্রতি ৮ ঘণ্টায় গড়ে ৭৪ হাজার নির্মাণ সামগ্রী তৈরি করা যাবে। কনকর্ডের প্রথম ও দ্বিতীয় প্ল্যান্টের প্রতিটিতে প্রতি ৮ ঘণ্টায় ৫৯ হাজার ৫২০টি করে মোট এক লাখ ১৯ হাজার ৪০টি নির্মাণ সামগ্রী উৎপাদন করা যায়। তৃতীয় প্ল্যান্টে প্রতি ৮ ঘণ্টায় ২৬ হাজার ৮০টি, চতুর্থ প্ল্যান্টে প্রতি ৮ ঘণ্টায় ১২ হাজার নির্মাণ সামগ্রী উৎপাদন করা যায়।

দূষণ রোধে ২৫ বছর আগে প্রথম গ্রিন ব্রিক উৎপাদন ও ব্যবহার শুরু করে কনকর্ড। পোড়ামাটির ইটের ব্যবহার বন্ধে ১৯৯৮ সালে কনকর্ডই বাংলাদেশে প্রথম গড়ে তোলে পরিবেশবান্ধব ইট, ব্লক, টাইলস নির্মাণের কারখানা।

পরিবেশ দূষণ ও সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালনের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কনকর্ডকে জাতীয় পরিবেশ পদক ২০২০ প্রদান করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা