× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সপ্তাহের সর্বনিম্ন লেনদেন পুঁজিবাজারে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩ ১৬:৩১ পিএম

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩ ১৬:৫৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

টানা লেনদেন বৃদ্ধির ধারা অব্যাহত রেখে সপ্তাহ শেষ করতে পারেনি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৫৯০ কোটি ৬৭ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৩৪৩ কোটি টাকা বা ৩৬ দশমিক ৭৭ শতাংশ কম। এটি সাপ্তাহিক লেনদেনের হিসাবে সবচেয়ে কম। 

লেনদেন কমলেও ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সামান্য বেড়েছে। দিনশেষে ৭ পয়েন্ট যোগ হয়ে ডিএসইএক্স অবস্থান করছে ৬ হাজার ২৬৫ পয়েন্টে। ডিএসইতে তালিকাভুক্ত ৩৯২টি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে ৩৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের। এরমধ্যে দর বেড়েছে ৭৬টি, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৪টির।

গতকাল লেনদেন শেষে দেখা যায়, সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে তথ্য ও প্রযুক্তি খাতে। এ খাতের ১০টি প্রতিষ্ঠানের মোট ১৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা ডিএসইর মোট লেনদেনের ২৫ দশমিক ৭৮ শতাংশ। এর মধ্যে ৪৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে শীর্ষস্থানে আছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। আইটি খাতের আরেক প্রতিষ্ঠান আমরা নেটওয়ার্কের ২৬ কোটি ৩৭ লাখ টাকা শেয়ার হাতবদল হয়ে দ্বিতীয় স্থান দখল করেছে। এ ছাড়া শীর্ষ ৫-এ থাকা বসুন্ধরা পেপার মিলসের ২৫ কোটি ৯৮ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২৪ কোটি ৬০ লাখ টাকা এবং আইটি কনসালটেন্টের ২০ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

ডিএসইতে দর বাড়ায় শীর্ষে অবস্থান করছে আইটি কনসালটেন্ট লিমিটেড। এ প্রতিষ্ঠানটির শেয়ার দর ১০ শতাংশ বেড়ে অবস্থান করছে ৩৮ টাকা ৫০ পয়সায়। দ্বিতীয় স্থানে থাকা ঢাকা ইনস্যুরেন্সের ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়ে লেনদেন হয় ৫২ টাকায়। এ ছাড়া ইউনিয়ন ইনস্যুরেন্সের ৯ দশমিক ৩৩ শতাংশ, জেমিনি সি ফুডের ৮ দশমিক ৭৩ শতাংশ এবং সিটি জেনারেল ইনস্যুরেন্সের ৮ দশমিক ৭২ শতাংশ দর বেড়েছে। 

ডিএসইতে দরপতনের শীর্ষে আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ার দর ২ দশমিক ৬৩ শতাংশ কমে সবশেষ ৩৩ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের দর ১ দশমিক ৮৩ শতাংশ কমে অবস্থান করছে ১৩৪ টাকায়। এ ছাড়া মালেক স্পিনিং মিলসের ১ দশমিক ৭৩ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলসের ১ দশমিক ৭০ শতাংশ এবং লাফার্জ হোলসিমের ১ দশমিক ৬৩ শতাংশ দর হারিয়েছে।

এদিকে মূল মার্কেটের ধারাবাহিকতায় ডিএসইর এসএমই বোর্ডের সূচকও বেড়েছে। ডিএসএমই-এক্স ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৫৯ পয়েন্টে। লেনদেন হওয়া ১৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬টি, কমেছে ৫টি এবং অপরিবর্তিত ছিল ২টি দর।

অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সিএসইর সার্বিক সূচক সামান্য কমেছে। সিএএসপিআই ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৭৬ পয়েন্টে। সিএসইতে ১৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৪০টি, কমেছে ৬২টি এবং অপরিবর্তিত ছিল ৯৪টি দর। সিএসইতে মোট লেনদেন হয়েছে ১১ কোটি ৪৪ লাখ টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা