× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ জুন ২০২৬ ১৪:৫৭ পিএম

আপডেট : ০২ জুন ২০২৬ ১৫:৫৭ পিএম

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রাজধানীর গুলশানে প্রধান কার্যালয়ে সোমবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিনিস্টার-মাইওয়ান গ্রুপের শো-রুম চ্যানেলের পরিচালক মাহমুদুর রহমান খান, মানবসম্পদ বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মুশফিকুর রহমান, একাউন্টস এন্ড ফাইন্যান্স বিভাগের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম, সহকারী পরিচালক মীর মোস্তাকির রহমান, অডিট বিভাগের উপ-মহাব্যবস্থাপক (শো-রুম) মো. হাফিজুর রহমান, সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান, উপ-মহাব্যবস্থাপক (সেলস এন্ড মর্কেটিং) আলমগীর আজাদ পলক ও মো.  আল মামুন, কর্পোরেট চ্যানেলের সহকারী পরিচালক মোহাম্মদ বদরুল আলম চৌধুরী, আইটি বিভাগের সহকারী পরিচালক গোলাম কিবরিয়া রনি, কোম্পানির সচিব এ কে এম সায়েম হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।

দোয়া মাহফিলে প্রতিষ্ঠানের সফলতা, দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং সবার মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ফ্যাক্টরি, শো-রুম, ডিস্ট্রিবিউশন চ্যানেলসহ দেশব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এ সময় কোম্পানির শো-রুম চ্যানেলের পরিচালক মাহমুদুর রহমান খান বলেন, “দেশের মানুষের আস্থা ও ভালোবাসায় মিনিস্টার-মাইওয়ান গ্রুপ আজ এই অবস্থানে পৌঁছেছে। এ দেশের মানুষের আমাদের ব্র্যান্ডের প্রতি ভালবাসা ও সমর্থন ছাড়া এত সুদীর্ঘ পথ অতিক্রম করা সম্ভব হতো না।”

তিনি বলেন, “মিনিস্টার-মাইওয়ান গ্রুপ ইতোমধ্যেই দেশের ইলেকট্রনিক্স শিল্পে এক নির্ভরতার প্রতীক হিসেবে স্থান দখল করে নিয়েছে। এবার সেই সফলতা ছড়িয়ে দিতে চাই সীমানার বাইরে অর্থাৎ বিশ্বমঞ্চে।”

তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে দেশের বাজারে সফলভাবে নিজেদের অবস্থান শক্তিশালী করার পর এবার আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় নামার প্রক্রিয়া চলছে। খুবই দ্রুত সময়ের মধ্যেই আমরা বিশ্ববাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পণ্য পৌঁছে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ।”

মানবসম্পদ বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মুশফিকুর রহমান বলেন, “সুদীর্ঘ ২৪ বছরের পথ পরিক্রমায় মিনিস্টার-মাইওয়ান গ্রুপ আজ ২৫ বছরে পদার্পণ করছে। মিনিস্টার-মাইওয়ান গ্রুপ উন্নত প্রযুক্তি ব্যবহার করে দেশের আবহাওয়া উপযোগী ইলেক্ট্রনিক্স পণ্য তৈরি করছে এবং তা সাশ্রয়ী মূল্যে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষে নিরলস কাজ করে যাচ্ছে। আমি মিনিস্টার-মাইওয়ান গ্রুপের এই সুদীর্ঘ পথযাত্রায় পাশে থাকার জন্য সকল কর্মকর্তা-কর্মচারী, সম্মানিত ডিলার, গ্রাহক ও শুভানুধ্যায়ীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি।”

২০০২ সালে যাত্রা শুরু করে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ বর্তমানে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা