× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কমল স্বর্ণের দাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জুন ২০২৬ ১২:৩২ পিএম

আপডেট : ০২ জুন ২০২৬ ১২:৪১ পিএম

স্বর্ণালংকার। ফাইল ছবি

স্বর্ণালংকার। ফাইল ছবি

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ২২ ক্যারেটের ক্যাডিয়াম (হলমার্ককৃত) এক গ্রাম স্বর্ণে ২৮০ টাকা কমিয়ে ২০ হাজার ১৩৫ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় মঙ্গলবার সকালে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। আজ সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২১ ক্যারেটের ক্যাডিয়াম (হলমার্ককৃত) এক গ্রাম স্বর্ণে ২৭০ টাকা কমিয়ে ১৯ হাজার ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, ১৮ ক্যারেটের ক্যাডিয়াম (হলমার্ককৃত) এক গ্রাম স্বর্ণে ২৩০ টাকা কমিয়ে ১৬ হাজার ৪৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণে ১৯০ টাকা কমিয়ে ১৩ হাজার ৪১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে ২২ ক্যারেটের ক্যাডিয়াম (হলমার্ককৃত) এক গ্রাম রৌপ্যের দাম ১০ টাকা কমিয়ে ৪৮৫ টাকা, ২১ ক্যারেটে ১৫ টাকা কমিয়ে ৪৬০, ১৮ ক্যারেটে ১০ টাকা কমিয়ে ৩৯৫ এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রৌপ্যে ১০ টাকা কমিয়ে ২৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা