× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অর্থমন্ত্রী আমীর খসরুর সঙ্গে চট্টগ্রাম চেম্বারের নবনির্বাচিত পরিচালকদের মতবিনিময়

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৯ মে ২০২৬ ২৩:৫৫ পিএম

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে চট্টগ্রাম চেম্বারের নবনির্বাচিত পরিচালকদের মতবিনিময়।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে চট্টগ্রাম চেম্বারের নবনির্বাচিত পরিচালকদের মতবিনিময়।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হকের নেতৃত্বে নবনির্বাচিত পরিচালকগণ সাক্ষাত করেছেন।

শুক্রবার (২৯ মে) বিকেলে নগরীর মেহেদিবাগের বাসভবনে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় চট্টগ্রামের সমস্যা, চট্টগ্রাম কাস্টমসের ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, ওভারব্রিজ, বন্দর সেবা এবং ট্যারিফসহ বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা হয়। এছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ফ্ল্যাট রেটে ভ্যাট আদায়ের জন্য প্রস্তাব করেন।

অর্থমন্ত্রীকে চট্টগ্রাম চেম্বার পরিচালকরা জানান, বাণিজ্য সহজীকরণ অর্থাৎ আমদানিকারক এবং রপ্তানিকারকদের ভোগান্তি কমানোর জন্য কাস্টমসে একটা আন্তর্জাতিকমানের ল্যাব করে দেওয়া হবে। ল্যাবে চট্টগ্রাম চেম্বার নিজস্ব অর্থায়নে একটি স্ক্যানার মেশিন দেওয়ার প্রতিশ্রুতি দেন চেম্বারের পরিচালকগণ।

চট্টগ্রাম চেম্বার পরিচালকগণ ব্যাংক ঋণের সুদের হার কমানো, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, ট্রেড লাইসেন্স পাঁচ বছরের জন্য দেওয়া এবং কাঁচামালের ওপর আরোপ করা শুল্ক কমানো-এসব বিষয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

চেম্বার পরিচালকগণ জানান, আমীর খসরু মাহমুদ চৌধুরীর প্রচেষ্টায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের জন্য অনুদান হিসেবে জমি দেন। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এজন্য চট্টগ্রাম চেম্বার কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও চট্টগ্রাম চেম্বার সরকারের যেকোনো কার্যক্রম, সরকারের নীতি সহায়তার কারণে যে যেকোনো উন্নয়ন কাজে নিজেদের সম্পৃক্ত রাখার আশা প্রকাশ করেন।

অর্থমন্ত্রী চেম্বার পরিচালকদের বক্তব্য শুনেন এবং ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন। এছাড়া তিনি আবুধাবি-দুবাইয়ের আদলে বে-টার্মিনালে তিনটি টার্মিনাল করা এবং চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরকে কিভাবে অংশগ্রহণমূলক করা যায়; তার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময়কালে চট্টগ্রাম চেম্বারের ২৪ জন পরিচালকের সঙ্গে ইউনাইটেড বিজনেস ফোরামের নেতা ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ সালাম ও বিজিএমইএ পরিচালক ও প্যাসিফিক জিন্সের ব্যবস্থপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা