ব্লুমবার্গ
প্রকাশ : ২৬ মে ২০২৬ ১৫:১২ পিএম
আপডেট : ২৬ মে ২০২৬ ১৫:৩৩ পিএম
সংবাদ সম্মেলনে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের ঘোষণা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: বাসস
দেশের অর্থনীতির গতি বৃদ্ধিতে বাংলাদেশ ব্যাংক ৬০ হাজার কোটি টাকার (৫ বিলিয়ন ডলার) প্রণোদনা ঘোষণা করেছে।
অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো, বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো পুনরায় চালু করা এবং ক্ষুদ্র ব্যবসায় সহায়তা দিতে এই প্রণোদনা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান শনিবার এক সংবাদ সম্মেলনে জানান, এই তহবিলের মধ্যে অতিরিক্ত তারল্য থাকা ব্যাংকগুলো থেকে ১০ শতাংশ সুদে ৪১ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। বাকি ১৯ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব রিজার্ভ থেকে দেওয়া হবে।
মোস্তাকুর রহমান বলেন, এই তহবিলের মাধ্যমে “শিল্প উৎপাদন পুনরুদ্ধার, অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি এবং ব্যবসায়ীদের আত্মবিশ্বাস” বাড়বে।”
এই প্রণোদনা প্যাকেজে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে বন্ধ হয়ে যাওয়া কারখানা ও সেবা খাতের ব্যবসার জন্য, যা ২০ হাজার কোটি টাকা।
কৃষি খাত ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নের জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এতে গ্রামীণ আয়ের উৎস বৃদ্ধি এবং কৃষি উৎপাদন শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ধারণা, এই উদ্যোগের মাধ্যমে প্রায় দুই লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে।
কৃষি ও গ্রামীণ অর্থনীতির জন্য বরাদ্দ রাখা হয়েছে ১০ হাজার কোটি টাকা।
২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধি আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৫ শতাংশ থেকে কমে ৩ শতাংশে নেমে আসে। এই প্রেক্ষাপটেই নতুন প্রণোদনা ঘোষণা করা হলো।