× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনসিসি ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মে ২০২৬ ১১:৫০ এএম

আপডেট : ২৪ মে ২০২৬ ১১:৫১ এএম

ছাগলনাইয়ায় এনসিসি ব্যাংকের আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে রোগীদের সেবা প্রদান করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ছাগলনাইয়ায় এনসিসি ব্যাংকের আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে রোগীদের সেবা প্রদান করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

এনসিসি ব্যাংক ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম গ্রহণ করেছে। 

এরই অংশ হিসেবে ব্যাংকের ফাউন্ডেশন ও বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতালের সহযোগিতায় সম্প্রতি ফেনীর ছাগলনাইয়ায় মৌলভী শামছুল করিম কলেজে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্পের উদ্বোধন করেন এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নূরুন নেওয়াজ সেলিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, জ্যেষ্ঠ সহ-সভাপতি ও ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং কৃষি ঋণ বিভাগের প্রধান শরীফ মোহাম্মদ মাহসিন এবং জ্যেষ্ঠ সহ-সভাপতি ও ফাউন্ডেশনের প্রধান খন্দকার সাইফুল আলম।

এর পাশাপাশি উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল জলিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে মোট ১,১২৫ জন দরিদ্র রোগী বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও চশমা পান।

ছানি অপারেশনের জন্য বাছাই করা রোগীদের ঢাকায় বিনামূল্যে যাতায়াত, থাকা-খাওয়া, ফ্যাকো মেশিনের মাধ্যমে অপারেশন, পরবর্তী ওষুধ এবং কালো চশমা প্রদান করা হবে।

ডিজিটাল প্ল্যাটফর্মে ক্যাম্পে আগত রোগীদের উদ্দেশ্যে বক্তব্য দেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু।

তিনি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ফেনীর অসহায় ও দুঃস্থ মানুষরা এই কার্যক্রমের মাধ্যমে উপকৃত হবেন এবং অন্ধত্বের ঝুঁকি থেকে রক্ষা পাবেন।

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নূরুন নেওয়াজ সেলিম বলেন, ব্যাংক শুধু মুনাফার জন্য নয়, বরং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা সেবায় কাজ করছে।

তিনি বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতালের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে এনসিসি ব্যাংক নিয়মিতভাবে দরিদ্র মানুষের জন্য বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।

তিনি বলেন, এ সবের মধ্যে রয়েছে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, খাদ্য নিরাপত্তার জন্য হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ, কৃষি উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রম এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বৃদ্ধি। এর ধারাবাহিকতায় ছাগলনাইয়ায় এই বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা