প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৬ ২২:৩৫ পিএম
জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির (এ্যালকো) সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির (এ্যালকো) সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার এ সভা অনুষ্ঠিত হয়।
জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমানের সভাপতিত্বে এ্যালকো সভায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমানসহ মহাব্যবস্থাপকবৃন্দ ও সংশ্লিষ্ট উপমহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
এ সময় ব্যবস্থাপনা পরিচালক বর্তমান অবস্থার আলোকে কর্মকৌশল নির্ধারণ করে স্বল্প সুদের আমানত, ফরেন রেমিট্যান্স বৃদ্ধি এবং শ্রেণিকৃত ঋণ আদায় ও হ্রাস, অবলোপনকৃত ঋণ আদায়ে জোর দেয়াসহ প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করেন।