প্রশিক্ষণে অংশগ্রহণ করেন মার্কেন্টাইল ব্যাংকের উত্তরাঞ্চলের বিভিন্ন শাখার মোট ১৯২ জন কর্মকর্তা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কর্মকর্তাদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও কমপ্লায়েন্স শক্তিশালী করার লক্ষ্যে অর্থপাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করেছে মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট।
সম্প্রতি রাজশাহীতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গ্রেড-১) মো. আমজাদ হোসেন খান, অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক নাজিম উদ্দিন এবং মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি ও ক্যামেলকো শামীম আহমেদ।
প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ইভিপি ও ডিক্যামেলকো আবু ইউসুফ মো. আব্দুল্লাহ হারুন।
দিনব্যাপী এই প্রশিক্ষণের সেশনসমূহ পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. আব্দুর রাজ্জাক, মো. আবুল কালাম আজাদ, ব্যাংকের ডিক্যামেলকো আবু ইউসুফ মো. আব্দুল্লাহ হারুন ও ফ্যাকাল্টি মুহাম্মদ মিয়ারাজ হোসেন গাজী।
প্রশিক্ষণে ব্যাংকের উত্তরাঞ্চলের বিভিন্ন শাখার মোট ১৯২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের জ্ঞান, ব্যাবহারিক দক্ষতা এবং কমপ্লায়েন্স বৃদ্ধি করে অর্থপাচার ও সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধি করা।