× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কমিউনিটি ব্যাংকের এসআইসিআইপি উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৬ ১৯:২৩ পিএম

গুলশানে কমিউনিটি ব্যাংক ট্রেনিং একাডেমিতে বৃহস্পতিবার এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গুলশানে কমিউনিটি ব্যাংক ট্রেনিং একাডেমিতে বৃহস্পতিবার এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শেষ হলো কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির আয়োজনে এবং বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় পরিচালিত “স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি)” এর আওতায় অনুষ্ঠিত “এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম”।

গুলশানে কমিউনিটি ব্যাংক ট্রেনিং একাডেমিতে বৃহস্পতিবার প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠিত হয়।

আয়োজিত এ অনুষ্ঠানে উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধি এবং শিল্পখাতে প্রতিযোগিতা সক্ষমতা অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির হাত থেকে ২৩ জন তরুণ ও নবীন উদ্যোক্তা সফলভাবে প্রশিক্ষণ কোর্স শেষে সনদ গ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো অ্যান্ড চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহাম্মদ আরিফুল ইসলাম। 

এছাড়া কমিউনিটি ব্যাংকের হেড অব এসএমই ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর হোসেন-আল-সাফীর-চৌধুরী, ম্যানেজার (লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট) এইচ. এম. মেহেদী হাসান, হেড অব এগ্রি শরিফ হাসান মামুনসহ বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সরকারের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচিতে বাংলাদেশ ব্যাংক নির্বাহী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করেছে এবং এতে আর্থিক সহায়তা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ব্যবসায়িক দক্ষতা, দক্ষ মানবসম্পদ তৈরি, উদ্যোক্তা সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা