× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ট্যান্ডার্ড ব্যাংক ও রামাদা বাই উইন্ডহ্যামের মধ্যে সমঝোতা চুক্তি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৬ ১৯:০২ পিএম

ঢাকাস্থ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে বুধবার রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকাস্থ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে বুধবার রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাহকবৃন্দের অবকাশ যাপনকে আরো সুলভ ও স্বাচ্ছন্দ্যময় করতে রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি।

ঢাকাস্থ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে বুধবার এই চুক্তি স্বাক্ষরিত হয়।

ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান এবং রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচের সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার ইয়াসির মোস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কার্ডধারীরা রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের হেড অব বিএমওডি মো. মনসুর আহমেদ, হেড অব হিউম্যান রিসোর্সেস ডিভিশন মোহাম্মদ কায়সার আলম মজুমদার, হেড অব ট্রেজারি শাহ্ রাহাত উদ্দীন আহমেদ, কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান, এফসিএস চিফ টেকনোলজি অফিসার মো. মুশফিকুর রহমান, হেড অব কার্ডস এন্ড এডিসি মীর মো. শাহিসুর রহমান, লার্নিং সেন্টারের অধ্যক্ষ মো. রফিকুর রহমান এবং রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচের সিনিয়র এক্সিকিউটিভ (মার্কেটিং এন্ড পিআর) নুসরাত জাহান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা