স্বর্ণালংকার। ফাইল ছবি
দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ২২ ক্যারেটের ক্যাডিয়াম (হলমার্ককৃত) এক গ্রাম স্বর্ণে ৩৭৫ টাকা বাড়িয়ে ২০ হাজার ৯৮০ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় বৃহস্পতিবার সকালে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। আজ সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২১ ক্যারেটের ক্যাডিয়াম (হলমার্ককৃত) এক গ্রাম স্বর্ণে ৩৫৫ টাকা বাড়িয়ে ২০ হাজার ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, ১৮ ক্যারেটের ক্যাডিয়াম (হলমার্ককৃত) এক গ্রাম স্বর্ণে ৩০৫ টাকা বাড়িয়ে ১৭ হাজার ১৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণে ২৫০ টাকা বাড়িয়ে ১৩ হাজার ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে ২২ ক্যারেটের ক্যাডিয়াম (হলমার্ককৃত) এক গ্রাম রৌপ্যের দাম ২৫ টাকা বাড়িয়ে ৪৯৫ টাকা, ২১ ক্যারেটে ৩০ টাকা বাড়িয়ে ৪৭৫, ১৮ ক্যারেটে ২০ টাকা বাড়িয়ে ৪০৫ এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রৌপ্যে ১৫ টাকা বাড়িয়ে ৩০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।