× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বর্ণের দাম কমল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ মে ২০২৬ ১৪:২০ পিএম

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। ফাইল ছবি

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। ফাইল ছবি

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ২২ ক্যারেটের ক্যাডিয়াম (হলমার্ককৃত) এক গ্রাম স্বর্ণে ১৮৫ টাকা কমিয়ে ২০ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় মঙ্গলবার সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২১ ক্যারেটের ক্যাডিয়াম (হলমার্ককৃত) এক গ্রাম স্বর্ণে ১৭৫ টাকা কমিয়ে ১৯ হাজার ৬৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, ১৮ ক্যারেটের ক্যাডিয়াম (হলমার্ককৃত) এক গ্রাম স্বর্ণে ১৫০ টাকা কমিয়ে ১৬ হাজার ৮৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণে ১২৫ টাকা কমিয়ে ১৩ হাজার ৭৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম কমালেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা