× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

মাসব্যাপী ক্ষুদ্র আমানত সংগ্রহ ক্যাম্পেইন শুরু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ মে ২০২৬ ১১:৫৮ এএম

ক্ষুদ্র আমানত সংগ্রহে নতুন উদ্যোগ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের। ছবি: প্রতিদিনের বাংলাদেশ।

ক্ষুদ্র আমানত সংগ্রহে নতুন উদ্যোগ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের। ছবি: প্রতিদিনের বাংলাদেশ।

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আওতাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসিতে মাসব্যাপী ক্ষুদ্র আমানত সংগ্রহ ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে।

ব্যাংকের প্রধান কার্যালয়ে রবিবার এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সালাহ উদ্দিন আহমেদ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ. কে. মোহাম্মদ জাওয়াদুল হক।

এ সময় অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক বিশ্বজিৎ কুমার দে, মুহাম্মদ আনছারুল কবির ও মোহাম্মদ ফয়সল খান, অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. ওমর ফারুকসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, জোন প্রধান ও শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহম্মদ বদিউজ্জামান দিদার বলেন, ক্ষুদ্র আমানতকারীদের অন্তর্ভুক্তির মাধ্যমে ব্যাংকের তহবিল প্রবাহ বৃদ্ধি এবং স্বাভাবিক কার্যক্রমকে গতিশীল করাই এ ক্যাম্পেইনের লক্ষ্য।

পাশাপাশি সবার কাছে ব্যাংকের ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠাও এর উদ্দেশ্য, বলেন দিদার।

তিনি আরও বলেন, দেশের একমাত্র রাষ্ট্র মালিকানাধীন ইসলামী ব্যাংকে গ্রাহকদের আস্থার সঙ্গে নির্বিঘ্ন ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের আন্তরিকতা ও সেবার মান আরও উন্নত করতে হবে।

এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা আকর্ষণীয় মুনাফায় সর্বনিম্ন ৫ হাজার টাকা থেকে যেকোনো পরিমাণের মেয়াদি সঞ্চয় করতে পারবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা