× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি জোরদারে ভিসা ও এশিয়া ফাউন্ডেশনের চুক্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ ১৮:০৫ পিএম

ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি জোরদারে ভিসা ও এশিয়া ফাউন্ডেশনের চুক্তি

নেপাল ও ভুটানে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি ও অর্থনৈতিক ক্ষমতায়ন জোরদার করতে ডিজিটাল পেমেন্ট প্রতিষ্ঠান ‘ভিসা’ এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘দ্য এশিয়া ফাউন্ডেশন’ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সম্প্রতি সাক্ষরিত এই সমঝোতার মাধ্যমে বাংলাদেশসহ তিন দেশে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল উদ্ভাবন এগিয়ে নেওয়ার সম্ভাবনা যাচাই করা হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করবে। যার লক্ষ্য হবে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, ক্ষুদ্র ব্যবসা ও তরুণদের ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সহায়তা করা।

এই উদ্যোগে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়েছে- ডিজিটাল আর্থিক সচেতনতা, নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ (এমএসএমই) ডিজিটালাইজেশন, তরুণদের দক্ষতা উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অর্থনীতি জোরদারে গবেষণা ও নীতিগত সহায়তা। এছাড়া সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ ডিজিটাল ব্যবহার এবং অন্তর্ভুক্তিমূলক ফিনটেক ও সবুজ অর্থায়নেও উদ্ভাবনের সুযোগ খতিয়ে দেখা হবে।

ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, ‘এই সহযোগিতার মাধ্যমে নারী উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, গ্রামীণ জনগোষ্ঠী এবং তরুণদের প্রয়োজনীয় আর্থিক ও ডিজিটাল দক্ষতা গড়ে তুলতে যৌথভাবে কাজ করার সুযোগ তৈরি হবে। এতে তারা নিরাপদ ডিজিটাল পেমেন্ট ব্যবহারে আরও সক্ষম হবে এবং ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণ বাড়াতে পারবে।’

দ্য এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সাল বিন সেরাজ বলেন, ‘অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণে এই অংশীদারত্ব বাস্তবসম্মত ও কার্যকর উদ্যোগ গ্রহণের একটি যৌথ অঙ্গীকার।’ ভিসার সঙ্গে কাজের মাধ্যমে নারী উদ্যোক্তা, এমএসএমই, তরুণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি এবং তাদের ডিজিটাল অর্থনীতিতে আরও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে বলে তিনি আশা করেন।

এই সমঝোতার মাধ্যমে ভিসার ডিজিটাল পেমেন্ট ও আর্থিক উদ্ভাবনের অভিজ্ঞতা এবং দ্য এশিয়া ফাউন্ডেশনের আঞ্চলিক অভিজ্ঞতা ও উন্নয়ন জ্ঞান কাজে লাগানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা