× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাস্টমস কমিশনারের সঙ্গে শিপিং এজেন্টস এসোসিয়েশনের মতবিনিময়

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ ২১:০৬ পিএম

চট্টগ্রাম কাস্টমস কমিশনারের সঙ্গে শিপিং এজেন্টস এসোসিয়েশনের মতবিনিময়।

চট্টগ্রাম কাস্টমস কমিশনারের সঙ্গে শিপিং এজেন্টস এসোসিয়েশনের মতবিনিময়।

চট্টগ্রাম কাস্টমস হাউজের কমিশনার মোহাম্মদ শফি উদ্দিনের সঙ্গে বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের নবনির্বাচিত পরিচালকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত সভায় বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের প্রতিনিধিরা কাস্টম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত পেশ করেন। এসময় কাস্টমস কমিশনার পরিচালনা পর্ষদের মতামত শুনে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় চট্টগ্রাম কাস্টমসের অতিরিক্ত কমিশনার আ. আ. ম. আমীমুল ইহসান খান ও অতিরিক্ত কমিশনার মোহাম্মদ তফছির উদ্দিন ভূঁঞা অংশ নেন।

এসময় শিপিং এজেন্টস এসোসিয়েশনের চেয়ারম্যান ক্যাপ্টেন মো. সালাহ উদ্দিন চৌধুরী, এসোসিয়েশনের উপদেষ্টা মো. সাহেদ সরওয়ার, সিনিয়র ভাইস-চেয়ারম্যান আলী আকবর ও আজিম রহিম চৌধুরী ছাড়াও পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মোহাম্মদ আলী, মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী, মো. আনোয়ার হাসান খান, অঞ্জন মজুমদার, মোহাম্মদ শাহিন, কাজী মনসুর উদ্দিন, মো. হুমায়ুন কবির পাটোয়ারী, মনসুর আলি ও আকীব হাসনাত। এছাড়াও এসোসিয়েশনের সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে কলাম্বিয়া এন্টারপ্রাইজ থেকে সাইফুল কাদের উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা