প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ ১২:০০ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৬ ১২:০৩ পিএম
সচিবালয়ে রবিবার তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়। ছবি: বিএনপির ফেসবুক পেজ থেকে নেওয়া
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর ২০২৫-২৬ অর্থবছরের ১০ম সভা শুরু হয়েছে।
বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, সভায় ১৭টি প্রকল্প তোলা হচ্ছে; যার মধ্যে নতুন প্রকল্প ৬টি এবং সংশোধিত প্রকল্প ১১টি।
প্রস্তাবিত প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ২৪৩ কোটি ২০ লাখ টাকা। এর মধ্যে সরকার দেবে ৮ হাজার ৮৮৭ কোটি ৩৬ লাখ টাকা, বিদেশি ঋণ ৫ হাজার ৩৪০ কোটি ২৬ লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে আসবে ১৫ কোটি ৫৯ লাখ টাকা।
নতুন ছয়টি প্রকল্পগুলোর মধ্যে রয়েছেÑ নগর স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, ঢাকা শহরের জরুরি পানি সরবরাহ, সচিবালয়ে ২১ তলা অফিস ভবন নির্মাণ, ময়মনসিংহ বিভাগে জলবায়ু সহনশীল সেতু নির্মাণ এবং পার্বত্য এলাকায় সীমান্ত সড়ক নির্মাণ।