চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬ ১৭:২৪ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৬ ১৭:২৪ পিএম
পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানি লোগো।
নগদ ১০ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির ৪৫৩তম পরিচালনা পর্ষদের সভায় এই লভ্যাংশ ঘোষণা করা হয়।
কোম্পানীর চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারীর সভাপতিত্বে সভায় পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, পরিচালক আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, মোহাম্মদ আলী হোসেন, ফরহাদ আহমেদ আকন্দ, কবির আহমেদ, ফারজানা জাহান আহমেদ, সাইফুল আরেফিন খালেদ, মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারী, মো. আজিজুল হক, ডা. জোৎস্না আরা বেগম, মোহাম্মদ মিজান ভিক্টর মহসিন, নুভেদ মিজান ইকবাল, স্বতন্ত্র পরিচালক দিলশাদ আহমেদ, রুবাইয়াত আরা এফসিএ এবং এম.এম.জি সারওয়ার উপস্থিত ছিলেন।
সভায় অডিট কমিটি দ্বারা সুপারিশকৃত কোম্পানীর ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরনী প্রকাশ করা হয়। সমাপনী বছরান্তে কোম্পানীর কর পরবর্তী মুনাফা হয়েছে ১৯ কোটি ৩৭ লাখ ৭৬ হাজার টাকা যা শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪ দশমিক ১৯ টাকা। ২০২৪ অর্থবছরের সমাপনীতে কোম্পানীর কর পরবর্তী মুনাফা হয়েছিল ১৩ কোটি ১১ লাখ ৩২ হাজার টাকা যেখানে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ২.৮৪ টাকা। ২০২৫ সমাপনীতে কোম্পানী নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ১০.৫০ শতাংশ যেখানে শেয়ারহোল্ডারদের ৪ কোটি ৮৫ লাখ ১০ হাজার টাকা নগদ লভ্যাংশ প্রদান করা হবে যা হবে শেয়ার প্রতি ১ টাকা ৫ পয়সা। এবং আয়ের অবশিষ্ট টাকা কোম্পানীর সঞ্চিতি এবং ভবিষ্যৎ তহবিলে স্থানান্তর করা সহ সরকারী নিয়মানুযায়ী বিনিয়োগ করা হবে। গত বছরের একই সময়ে কোম্পানীটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) ছিল ৩৪.৮১ টাকা যা এ বছরে বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ৩৭.৯৫ টাকা। বছর শেষে শেয়ার প্রতি নীট পরিচালনাগত নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৫.২৪ টাকা যা বিগত অর্থবছরের একই সময়ে ছিল ৩ দশমিক ৬৬ টাকা। একইসাথে উক্ত সভায় কোম্পানীর ৪১তম বার্ষিক সাধারন সভা ডিজিটাল প্লাটফর্মে আগামী ২৪ শে জুন ২০২৬ নির্ধারন করে আলোচ্যসূচীসমূহ প্রকাশ করা হয় এবং পরিচালকমন্ডলীর প্রতিবেদন-২০২৫ অনুমোদন দেয়া হয়।
আর্থিক বিবরনীর পাশাপাশি একইসাথে উক্ত সভায় অডিট কমিটি দ্বারা সুপারিশকৃত কোম্পানীর ২০২৬ সালের প্রথম প্রান্তিক (জানুয়ারী-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের উপর বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা শেষে তা অনুমোদন দেয়া হয়। প্রথম প্রান্তিকে কোম্পানীর শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ২৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৬৩ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানীটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) ছিল ৩৫ টাকা ৪৪ পয়সা যা এ বছরে বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ৩৯ টাকা ২৪ পয়সা। প্রথম প্রান্তিক শেষে শেয়ার প্রতি নীট পরিচালনাগত নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৯৩ পয়সা যা বিগত অর্থবছরের একই সময়ে ছিল ৭৮ পয়সা।