× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান

বাসস

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬ ১৩:৩৬ পিএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬ ১৫:৩৬ পিএম

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ঢাকার স্কয়ার হাসপাতালে শুক্রবার ভোরে মারা গেছেন। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ঢাকার স্কয়ার হাসপাতালে শুক্রবার ভোরে মারা গেছেন। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান শুক্রবার ভোর ৬টা ২৫ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামাল হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

মো. কামাল হোসেন জানান, রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত ১৩ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শরীরে ম্যালেরিয়া ধরা পড়ে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মাহবুবুর রহমান ১৩তম বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। তার গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা