প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬ ১২:১০ পিএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৬ ১২:১৪ পিএম
ঢাকার গুলশান–১ এলাকায় হায়ারের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে হায়ার। ঢাকার গুলশান–১ এলাকায় ১৫ এপ্রিল প্রতিষ্ঠানটির প্রথম ফ্ল্যাগশিপ স্টোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। নতুন এই স্টোরে হায়ার গ্রুপের সর্বশেষ গ্লোবাল ভিজ্যুয়াল আইডেন্টিটি (ভিআই) সিস্টেম প্রদর্শিত হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ বাংলাদেশে হায়ারের ব্র্যান্ড উন্নয়ন ও বাজার সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি নির্দেশ করে।
নতুন ফ্ল্যাগশিপ স্টোরে রেফ্রিজারেটর, ফ্রিজার, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার এবং টেলিভিশনসহ হায়ারের পূর্ণাঙ্গ হোম অ্যাপ্লায়েন্স পণ্যসম্ভার স্থান পেয়েছে। এর মাধ্যমে গ্রাহকেরা এক ছাদের নিচে আধুনিক ও সমন্বিত স্মার্ট হোম অভিজ্ঞতা গ্রহণের সুযোগ পাচ্ছেন।
গ্র্যান্ড উদ্বোধন উপলক্ষে হায়ার তাদের প্রোডাক্ট সিরিজের আওতায় তিনটি প্রিমিয়াম পণ্য উন্মোচন করেছে। এগুলো হলো— ‘গ্র্যাভিটি এআই সিরিজ ফ্যাব্রিক ফিনিশ এয়ার কন্ডিশনার’, ‘ট্রিপল-টাব ওয়াশার-ড্রায়ার কম্বো’ এবং ‘১০০ ইঞ্চি কিউডি-মিনি এলইডি ফোরকে টেলিভিশন’।
স্থানীয় ভোক্তাদের চাহিদা ও জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে এসব উদ্ভাবনী পণ্য ডিজাইন করা হয়েছে। এর ফলে বাংলাদেশে হায়ারের প্রিমিয়াম পণ্যসম্ভার আরও সমৃদ্ধ হয়েছে।
উদ্বোধন উপলক্ষে বিশেষ সুবিধাও ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। জানানো হয়েছে, পুরোনো ও নতুন—উভয় গ্রাহক, বিশেষ করে যারা ১ জানুয়ারি ২০২৪-এর পর এয়ার কন্ডিশনার কিনেছেন, তারা এখন থেকে পাঁচ বছরের পূর্ণাঙ্গ ওয়ারেন্টি সুবিধা পাবেন।
এটি ‘জিরো লেবার ফ্রি ওয়ারেন্টি’ নীতির আওতায় দেওয়া হচ্ছে, যা বাংলাদেশে নতুনভাবে চালু করেছে হায়ার।
স্থানীয় বাজার ও গ্রাহকের চাহিদাকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও পণ্য উদ্ভাবন, উন্নত সেবা প্রদান এবং স্মার্ট জীবনযাত্রা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে হায়ার বাংলাদেশ।