× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়ল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ ১৯:০২ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

কোম্পানি করদাতাদের আয়কর দাখিলের সময় আরও এক মাস বাড়ল। আগামী ১৫ মে পর্যন্ত কোম্পানি করদাতারা রিটার্ন দিতে পারবে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সোমবার এক আদেশে এই সময় বাড়িয়েছে।

এ বিষয়ে করনীতির দ্বিতীয় সচিব মো. একরামুল হক স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।

আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩–এর ধারা ৩৩৪–এর দফা (খ)-এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড স্বাভাবিক করদাতা এবং হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্য সব করদাতার ২০২৫–২৬ করবর্ষের রিটার্ন দাখিলের তারিখ এক মাস বৃদ্ধি করা হলো।

প্রসঙ্গত, একাধিকবার সময় বাড়ানোর পর কোম্পানির আয়কর রিটার্ন দাখিলের আগের সময়সীমা ছিল ১৫ এপ্রিল। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা