প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ ১৫:২৩ পিএম
আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা সহজতর করার লক্ষ্যে সোমবার দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে চিকিৎসা ইন্টারন্যাশনাল ও রবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
এলিট গ্রাহক ও কর্মীদের জন্য আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা সহজতর করার লক্ষ্যে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে চিকিৎসা ইন্টারন্যাশনাল ও রবি।
দেশের বাইরে উন্নত চিকিৎসা গ্রহণের প্রক্রিয়াকে আরও সহজ, নির্ভরযোগ্য এবং ঝামেলামুক্ত করার লক্ষ্যে সোমবার এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এর মাধ্যমে রবি এলিট গ্রাহকরা ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং দুবাইসহ বিভিন্ন শীর্ষ আন্তর্জাতিক গন্তব্যে দ্রুততর চিকিৎসা সেবা গ্রহণের পাশাপাশি বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।
এই সহযোগিতার মূল উদ্দেশ্য হলো দেশের বাইরে উন্নত চিকিৎসা গ্রহণের প্রক্রিয়াকে আরও সহজ, নির্ভরযোগ্য এবং ঝামেলামুক্ত করে তোলা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কাস্টমার ভ্যালু সলিউশনস (রবি মার্কেটিং) ডিরেক্টর ম্যানিক লাল দাস, কমার্সিয়াল পার্টনারশিপ অ্যাসোসিয়েট ডিরেক্টর মো. সানজিদ হোসেন, লয়্যালটি অ্যান্ড পার্টনারশিপ বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার সাব্বির আহমেদ এবং লয়্যালটি পার্টনারশিপস, কমার্সিয়াল পার্টনারশিপ ও রবি মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার তানভীর আলম চৌধুরী।
চিকিৎসা ইন্টারন্যাশনালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার মুনতাসির মাহমুদ এবং বিজনেস ডেভেলপমেন্ট অফিসার বাদশা মোড়ল।
এ সময় মুনতাসির মাহমুদ বলেন, “চিকিৎসা সেবাকে কোনো আন্তর্জাতিক সীমানার মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না। আমরা বিশ্বাস করি, এর মাধ্যমে রবি এলিট গ্রাহক খুব সহজভাবে দেশের বাহিরে চিকিৎসা সেবা। রবির বিপুল গ্রাহকভিত্তিক এখন আন্তর্জাতিক চিকিৎসা যাত্রায় একটি বিশ্বস্ত সহযোগী পাবে”।
তানভীর আলম বলেন, “রবি সবসময় সেবার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের সীমানার বাইরে উন্নত চিকিৎসা সুবিধা নিশ্চিত করা সেই অঙ্গীকার বাস্তবায়নেরই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ”।
এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হবে।