× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেমিট্যান্স সংগ্রহে বিশেষ অবদানের জন্য পদক পেল পূবালী ব্যাংক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ ১১:৫৪ এএম

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি’র কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি’র কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রেমিট্যান্স সংগ্রহে বিশেষ অবদান রাখার জন্য পূবালী ব্যাংককে ‘গোল্ড অ্যাওয়ার্ড ফর ব্রান্ডিং পদক’ প্রদান করেছে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি)।

রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর এনআরবি কর্তৃক আয়োজিত “ব্রান্ডিং বাংলাদেশ” শীর্ষক অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি’র নিকট থেকে ক্রেস্ট গ্রহণ করেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক এমপি।

অনুষ্ঠানে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর ও আ্যওয়ার্ড কমিটির চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর এনআরবি’র চেয়ারপারসন এমএস সেকিল চৌধুরী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা