× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত থেকে আরো ৮ হাজার টন ডিজেল আসছে

বাসস

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬ ২১:৪৬ পিএম

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬ ২১:৪৬ পিএম

প্রতিকী ছবি/বাসস

প্রতিকী ছবি/বাসস

পদ্মা অয়েল পিএলসি’র পার্বতীপুর ডিপোতে ভারত থেকে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরো ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি শুরু হয়েছে।

পাইপলাইনের মাধ্যমে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সাড়ে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছেছে। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কাজী মো. রবিউল আলম বাসস-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিয়মিতভাবে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি করছে। এরই অংশ হিসেবে গত ৭ এপ্রিল মধ্যরাত থেকে আসামের নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল পাম্পিং শুরু হয়। এখন পর্যন্ত সাড়ে ৫ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে। পাম্পিং এখনো চলমান রয়েছে।’

কাজী মো. রবিউল আলম জানান, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী এই পাইপলাইনের মাধ্যমে ৮ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হবে। সরবরাহ কার্যক্রম চলমান থাকলে এটি ১১ এপ্রিলের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।

আসামের নুমালিগড় রিফাইনারি থেকে এই পাইপলাইনের মাধ্যমে পরিশোধিত ডিজেল আমদানি করা হয়, যা ২০২১ সাল থেকে নিয়মিত চলছে। এর আগে, ১১ ও ২৩ মার্চ দু’দফায় পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার করে মোট ১০ হাজার মেট্রিক টন এবং ১ এপ্রিল আরো ৭ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে। এভাবে তিন দফায় মোট ১৭ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে পৌঁছেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা