× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছয় দিনের ব্যবধানে আবারও সোনার দাম কমাল বাজুস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬ ১০:৪১ এএম

আপডেট : ২৫ মার্চ ২০২৬ ১১:১৫ এএম

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সমন্বয় করা এই নতুন দর ২৫ মার্চ থেকে কার্যকর হয়েছে, যা আগের ১৯ মার্চ নির্ধারিত দামের চেয়ে আরও কম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন এই মূল্যহার ২৫ মার্চ থেকে কার্যকর হবে।

তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সংগঠনটির বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং পর্ষদ ২৫ মার্চ সকাল সাড়ে ৯টায় এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করে।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শহীদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ মার্চ বিকালে নির্ধারিত দামে ২২ ক্যারেট সোনার গহনার দাম ছিল প্রতি গ্রাম ২১ হাজার ১৭০ টাকা। ছয় দিনের ব্যবধানে তা কমে হয়েছে ২০ হাজার ৭০০ টাকা। অর্থাৎ প্রতি গ্রামে দাম কমেছে ৪৭০ টাকা।

একইভাবে ২১ ক্যারেট সোনার গহনার দাম ২০ হাজার ২০৫ টাকা থেকে কমে ১৯ হাজার ৭৬০ টাকায় নেমেছে, যা কমেছে ৪৪৫ টাকা।

আর ১৮ ক্যারেট সোনার গহনার দাম ১৭ হাজার ৩২০ টাকা থেকে কমে হয়েছে ১৬ হাজার ৯৩৫ টাকা, অর্থাৎ কমেছে ৩৮৫ টাকা।

সনাতন পদ্ধতিতে তৈরি সোনার গহনার ক্ষেত্রেও একই প্রবণতা দেখা গেছে। 

 ১৯ মার্চ যা ছিল প্রতি গ্রাম ১৪ হাজার ১০৫ টাকা, তা কমে ১৩ হাজার ৭৯৫ টাকায় নেমে প্রতি গ্রামে কমেছে ৩১০ টাকা।

তবে রুপার গহনার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেট রুপার গহনার দাম আগের মতোই প্রতি গ্রাম ৪৬০ টাকা রয়েছে। ২১ ক্যারেট ৪৪০ টাকা, ১৮ ক্যারেট ৩৮০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২৮৫ টাকাতেই অপরিবর্তিত রাখা হয়েছে।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার প্রেক্ষাপটে তাদের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ বিষয়ক স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত মূল্যের সঙ্গে ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) যোগ হবে, যা গ্রাহকদের কাছ থেকে আদায় করে সরকারি কোষাগারে জমা দিতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা