× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন প্রযুক্তি নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২৬ ২২:২৬ পিএম

নতুন প্রযুক্তি নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে নতুন নোট ৬০ সিরিজ। এই সিরিজে রয়েছে দুটি মডেল— নোট ৬০ প্রো এবং নোট ৬০। নতুন এই সিরিজে প্রথমবারের মতো নোট সিরিজে শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর যুক্ত হয়েছে, পাশাপাশি রয়েছে উন্নত ডিজাইন ও আধুনিক ডিসপ্লে প্রযুক্তি।

দেশের অনুমোদিত বিক্রয়কেন্দ্র ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে ফোন দুটি। নোট ৬০ প্রো মডেলের দাম ধরা হয়েছে ৪৯ হাজার ৯৯৯ টাকা। এটি পাওয়া যাচ্ছে মিস্ট টাইটেনিয়াম, ডিপ ওশান ব্লু এবং সোলার অরেঞ্জ রঙে। অন্যদিকে নোট ৬০ মডেলের দাম ৪৪ হাজার ৯৯৯ টাকা। এটি পাওয়া যাচ্ছে মিস্ট টাইটেনিয়াম, ফিজ ব্লু এবং মিডনাইট ব্ল্যাক রঙে।

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে প্রযুক্তি ব্র্যান্ডটি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নোট ৬০ সিরিজের, ৬০ প্রো মডেলে প্রথমবারের মতো কোয়ালকমের সঙ্গে অংশিদারিত্বে স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করেছে ইনফিনিক্স। এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ ফাইভজি প্ল্যাটফর্ম, যা উন্নত চার ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এবং সর্বোচ্চ ২ দশমিক ৭ গিগাহার্টজ গতিতে কাজ করতে সক্ষম। এই প্রসেসর মসৃণ মাল্টিটাস্কিং, উন্নত গেমিং পারফরম্যান্স এবং কার্যকর শক্তি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সহায়তা করে। অন্যদিকে নোট ৬০ মডেলে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ ফাইভজি প্রসেসর, যার গতি সর্বোচ্চ ২ দশমিক ৬ গিগাহার্টজ পর্যন্ত পৌঁছাতে পারে।  

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘ সময় ব্যবহারের সময় ফোনকে ঠান্ডা রাখতে নোট ৬০ সিরিজে রয়েছে থ্রিডি আইস কোর ভিসি কুলিং চেম্বার প্রযুক্তি। এই ভেপার চেম্বারভিত্তিক কুলিং ব্যবস্থা গেমিং বা ভারী ব্যবহারের সময় তাপ দ্রুত ছড়িয়ে দিতে সহায়তা করে। শক্তিশালী অ্যালুমিনিয়াম মিশ্র ধাতুর ফ্রেম ব্যবহার করায় ফোনটি যেমন মজবুত, তেমনি আকৃতিতেও রয়েছে ভারসাম্য ও পাতলা গঠন। এছাড়া এতে রয়েছে অ্যাক্টিভ হ্যালো লাইট নামের একটি আলোকভিত্তিক নকশা। কর্নিং গরিলা গ্লাস সুরক্ষা এবং আইপি৬৫ মানের ধুলা ও পানিরোধী সুবিধা যুক্ত হওয়ায় ফোনটি টেকসই ব্যবহারের জন্য উপযোগী।

ইনফিনিক্স জানায়, ডিসপ্লের ক্ষেত্রে নোট ৬০ সিরিজে রয়েছে ১.৫ কে অ্যামোলেড ডিসপ্লে এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট। সর্বোচ্চ ৪৫০০ নিট উজ্জ্বলতা থাকায় উজ্জ্বল আলোতেও স্ক্রিন স্পষ্ট দেখা যায়। এছাড়া হার্ডওয়্যার পর্যায়ের কম নীল আলো প্রযুক্তি চোখের চাপ কমাতে সহায়তা করে। সিরিজটিতে প্রথমবারের মতো অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে রয়েছে, যা ফোনের পেছনের অংশে নোটিফিকেশন ও বিভিন্ন কাস্টমাইজেশন সুবিধা দেবে।  

প্রযুক্তি ব্র্যান্ডটি আরও জানায়, নোট ৬০ সিরিজে রয়েছে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি। নোট ৬০ প্রো মডেলে রয়েছে ৯০ ওয়াট দ্রুত চার্জিং। এছাড়া উভয় মডেলেই রয়েছে ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা। ব্যাটারির দীর্ঘমেয়াদি সক্ষমতা ধরে রাখতে ইনফিনিক্স এতে যুক্ত করেছে ব্যাটারি সেলফ হিলিং প্রযুক্তি। কোম্পানির দাবি, এর মাধ্যমে ব্যাটারির স্থায়িত্ব প্রায় ছয় বছর পর্যন্ত বজায় থাকতে পারে। ফটোগ্রাফির জন্য নোট ৬০ সিরিজে রয়েছে ৫০ মেগাপিক্সেল ওআইএস নাইট মাস্টার এআই ক্যামেরা; রয়েছে এইচডিআর ছবি, লাইভ ছবি তোলা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ছবি উন্নয়ন প্রযুক্তি। পাশাপাশি ওআইএস সহায়তায় স্থিতিশীল ফোরকে ভিডিও করা যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা