প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬ ২১:২৩ পিএম
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেড়ে ৩৫.৩৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে । তবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) পদ্ধতি অনুসারে, বাংলাদেশের নিট রিজার্ভ বর্তমানে ৩০.৫৮ বিলিয়ন মার্কিন ডলার।
মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছিল ৩৫ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলার আর আইএমএফের নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতি মতে রিজার্ভ দাঁড়িয়েছিল প্রায় ৩০ দশমিক ২৮ বিলিয়ন ডলারে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, দেশের রিজার্ভ এখন ৩৫ বিলিয়ন ডলারের বেশি। আর বিপিএম-৬ হিসাব পদ্ধতি মতে বর্তমানে রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে।