× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিয়েরে কার্ডিন ও অরনেট লাগেজের উদ্যোগে মতবিনিময় সভা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৭ পিএম

পিয়েরে কার্ডিন ও অরনেট লাগেজের উদ্যোগে মতবিনিময় সভা

ফ্রান্সের লাগেজ ব্র্যান্ড ‘পিয়েরে কার্ডিন’ এবং বাংলাদেশের জনপ্রিয় অরনেট লাগেজ ব্র্যান্ডের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা, প্রোডাক্ট লঞ্চ ও বিপণন–বিক্রয় এবং ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অরনেট লাগেজ বাংলাদেশের চেয়ারম্যান আব্দুস সাত্তার। 

সভায় উপস্থিত ছিলেন- ফাহিম লেদারের স্বত্বাধিকারী বিল্লাল হোসেন, বিসমিল্লাহ লেদারের স্বত্বাধিকারী ছামাদ হোসেন, সরকার লেদারের স্বত্বাধিকারী আবু বকর ছিদ্দিক, এমদাদিয়া লেদারের স্বত্বাধিকারী মোহাম্মদ মামুন প্রমুখ। এ ছাড়া প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা, ব্যবসায়িক অংশীদার, ডিলার ও পরিবেশকরা  উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আন্তর্জাতিক মান, আধুনিক ডিজাইন ও টেকসই কাঁচামালের সমন্বয়ে তৈরি ‘পিয়েরে কার্ডিন’ লাগেজ ব্র্যান্ড ইতোমধ্যেই বিশ্ববাজারে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বাজারে অরনেট লাগেজের শক্তিশালী বিপণন নেটওয়ার্ক ও দীর্ঘদিনের অভিজ্ঞতার সঙ্গে এই আন্তর্জাতিক ব্র্যান্ডের অংশীদারিত্ব নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। উপস্থিত সুধীজন বিপণন ও বিক্রয় সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

চেয়ারম্যান আব্দুস সাত্তার তার বক্তব্যে বলেন, ‘পিয়েরে কার্ডিন’- এর সঙ্গে আমাদের এই যৌথ উদ্যোগ কেবল একটি ব্যবসায়িক অংশীদারিত্ব নয়, বরং আন্তর্জাতিক মানের পণ্য বাংলাদেশের গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার একটি অঙ্গীকার। আমরা বিশ্বাস করি, গুণগত মান, উদ্ভাবনী নকশা এবং সেবার উৎকর্ষের মাধ্যমে অরনেট লাগেজ দেশের বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করবে।”

অনুষ্ঠানে নতুন পণ্যের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং ডিলারদের জন্য বিশেষ বিপণন ও বিক্রয় কৌশল উপস্থাপন করা হয়। পাশাপাশি আগামীর ব্যবসায়িক পরিকল্পনা, বাজার সম্প্রসারণ এবং গ্রাহকসেবার মান উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা