প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৯ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২০ পিএম
বুনিয়াদি প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন কৃষি ব্যাংকের ব্যবস্হাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে আয়োজিত বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও বই বিতরণ করা হয়।
বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ মিলনায়তনে মঙ্গলবার বিকালে এ আয়োজন হয়। এটি ছিল ব্যাচ–৩৩/২০২৫–২০২৬ এর সমাপনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টাফ কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম. মাহবুবুল বাসেত ভূঞা। তিনি প্রশিক্ষণার্থীদের পেশাগত দক্ষতা ও সেবার মান উন্নয়নে গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। তিনি ব্যাংকিং খাতে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার ওপর জোর দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম ও মোহা. খালেদুজ্জামান। এ ছাড়া মহাব্যবস্থাপক (প্রশাসন) আবু সাঈদ মো. রওশানুল হকও অনুষ্ঠানে বক্তব্য দেন।
শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয় এবং উপহার হিসেবে তাদের হাতে বই তুলে দেওয়া হয়।