বাংলাদেশ কৃষি ব্যাংক
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৭ পিএম
বাংলাদেশ কৃষি ব্যাংক ব্যবস্থাপনা এবং বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (বি-৯৮৫) সিবিএ এর মধ্যে যৌথ (পার্টিসিপেটরি) মিটিং অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের সেমিনার রুমে গত রবিবার এই মিটিং অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়নের দপ্তর সম্পাদক আনিছুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
মিটিংয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলীর সভাপতিত্বে ব্যবস্থাপনা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহা. খালেদুজ্জামান, মহাব্যবস্থাপক (প্রশাসন) আবু সাঈদ মো. রওশানুল হক, উপ-মহাব্যবস্থাপক মো. জাহিদ হোসেন, উপ-মহাব্যবস্থাপক কে.এম. হাবিব-উন-নবী, উপ-মহাব্যবস্থাপক সতী প্রসন্ন দত্ত ও আইন উপদেষ্টা জালাল উদ্দিন আহাম্মদ।
সিবিএ এর পক্ষে উপস্থিত ছিলেন, সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন, সহ-সভাপতি আলী আহম্মদ মুন্সী, সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ও দপ্তর সম্পাদক আনিছুর রহমান।
মিটিংয়ে সিবিএ কর্তৃক উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষনা করেন ব্যবস্থাপনা পরিচালক।