× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুঁজিবাজার

দরবৃদ্ধি ও লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬ ১৭:১৯ পিএম

দরবৃদ্ধি ও লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। একইসঙ্গে কোম্পানিটি লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে।

বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৬ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার দর ৫ দশমিক ৭৫ শতাংশ বেড়েছে।

অপরদিকে ডমিনেজ স্টিল কোম্পানিটির ১৮ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে। এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। কোম্পানিটির ১৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৭ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি।

এদিকে বৃহস্পতিবার দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমেছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৯২টি কোম্পানির, কমেছে ২৪৩টির এবং অপরিবর্তিত আছে ৫৮টির। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০ দশমিক ০৯ পয়েন্ট কমে ৫ হাজার ১৫৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াসূচক ৪ দশমিক ৩৭ পয়েন্ট কমে ১ হাজার ৩৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭ দশমিক ০৫ পয়েন্ট কমে ১ হাজার ৯৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন বাজারটিতে মোট ৫৫০ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৩৩ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৩৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৯৩ প্রতিষ্ঠানের মধ্যে ৬৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৬টির এবং ২৪টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৮ কোটি ৫৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮ কোটি ৫৯ লাখ টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা