× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক ভরি সোনার দাম এখন ২ লাখ ৮৬ হাজার টাকা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬ ১১:৪৬ এএম

এক ভরি সোনার দাম এখন ২ লাখ ৮৬ হাজার টাকা

দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। এবার ভরিপ্রতি রেকর্ড ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮৬ হাজার টাকায়। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ।

নতুন দর বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিটে কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে। 

সর্বশেষ বুধবার সোনার দাম বেড়েছিল ৭ হাজার ৩৪৮ টাকা। তার আগের দিন মঙ্গলবার সোনার দাম ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়েছিল জুয়েলার্স সমিতি।

দেশের বাজারে ২০২৩ সালের ২১ জুলাই সোনার ভরি ১ লাখ টাকায় পৌঁছায়। গত বছরের ফেব্রুয়ারিতে দেড় লাখ ও অক্টোবরে দুই লাখ টাকার মাইলফলক স্পর্শ করে। গত বৃহস্পতিবার আড়াই লাখ টাকা পেরিয়ে যায় সোনার দাম।

জুয়েলার্স সমিতি বরাবরের মতোই বলেছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। তবে মূল কারণ হচ্ছে, বিশ্ববাজারে সোনার মূল্যবৃদ্ধি।

বিশ্ববাণিজ্যে  অনিশ্চয়তা তৈরি হওয়ার কারণে সোনার দাম শিগগিরই ৭ হাজার ডলার ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা