× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুঁজিবাজার

ডিএসইতে বেশিরভাগ শেয়ারের দাম কমেও সূচকে বড় উত্থান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬ ১৮:০৮ পিএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬ ১৮:০৮ পিএম

ডিএসইতে বেশিরভাগ শেয়ারের দাম কমেও সূচকে বড় উত্থান

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমলেও সবকয়টি সূচক বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ফলে এই বাজারটিতেও সূচক বেড়েছে। তবে উভয় বাজারেই লেনদেনের পরিমাণ কমেছে।  

বুধবার ডিএসইতে মূলত বড় মূলধনের বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় সূচকের এই ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। এদিন লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে দাম বেড়েছে ১৩৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। বিপরীতে দাম কমেছে ১৯১টির। এছাড়া ৬৪টির দাম অপরিবর্তিত রয়েছে। অপরদিকে বড় মূলধন ও বাছাই করা ৩০টি ভালো কোম্পানির মধ্যে ২২টির শেয়ারের দাম বেড়েছে এবং ৮টির দাম কমেছে।

এছাড়া ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯০টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ৮২টির দাম কমেছে এবং ৩২টির দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ১২ কোম্পানির শেয়ারের দাম বাড়ার বিপরীতে ৫৮টির দাম কমেছে এবং ৯টির দাম অপরিবর্তিত রয়েছে।  

বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩২টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫১টির এবং ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে। এছাড়া তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ৯টির দাম বেড়েছে। বিপরীতে ১০টির দাম কমেছে এবং ১৫টির দাম অপরিবর্তিত রয়েছে।  

এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক  ১৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৯৩ পয়েন্টে উঠে এসেছে।  

সবকয়টি সূচক বাড়লেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৬৩৩ কোটি ৯১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬৯৩ কোটি ৯৪ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৬০ কোটি ৩ লাখ টাকা।  

এদিন লেনদেনের শীর্ষে উঠে আসে ব্র্যাক ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ২৮ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৬৩ লাখ টাকার। ১৭ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন। এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, পদ্মা অয়েল, ইসলামী ব্যাংক, সামিট অ্যালায়েন্স পোর্ট, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং বাংলাদেশ শিপিং করপোরেশন।  

অন্যদিকে সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১১৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৮৭ প্রতিষ্ঠানের মধ্যে ৮৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৮টির এবং ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৮ কোটি ৫৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৩ কোটি ২ লাখ টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা