× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেডমি নোট ১৫ সিরিজের নতুন তিন স্মার্টফোন আনল শাওমি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬ ২১:৪৪ পিএম

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬ ১৭:৪৪ পিএম

রেডমি নোট ১৫ সিরিজ

রেডমি নোট ১৫ সিরিজ

রেডমি ১৫ সিরিজের মোড়কে তিনটি ব্র্যান্ড-নিউ স্মার্টফোন নিয়ে এলো মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি। বাজারে আসা ‘রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজি’, ‘রেডমি নোট ১৫ ফাইভজি’ ও ‘রেডমি নোট ১৫ ফোরজি’ মডেলের ফোনগুলোতে ‘এআই ইঞ্জিন’ প্রযুক্তি থাকায় স্বয়ংক্রিয়ভাবে ভালো মানের ছবি তোলা যায়। শাওমির সব অফিশিয়াল স্টোর থেকে কেনা যাবে ফোনগুলো। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে শাওমি বাংলাদেশ।

এতে বলা হয়েছে, রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজি স্মার্টফোনটিতে আছে সি৬ দশমিক ৮৩ ইঞ্চি সাইজের ক্রিস্টালরেস অ্যামোলেড ডিসপ্লে, এবং স্মার্টফোনটির ক্যামেরা অপশনে থাকছে ২০০ মেগাপিক্সেল কোয়ালিটির আল্ট্রা ক্ল্যারিটি ক্যামেরা, এর ৪এক্স অপটিক্যাল-লেভেল টেলিফটো এবং ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড দিয়ে অত্যন্ত পরিষ্কার ভিজ্যুয়ালে ছবি তোলা যাবে। একইসাথে ২০০ মেগাপিক্সেল এআই ইঞ্জিন নিশ্চিত করবে প্রতিটি ফ্রেমের স্বচ্ছ প্রতিচ্ছবি।   স্মার্টফোনটিতে থাকছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রেডমি নোট ১৫ সিরিজের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও আকর্ষণীয় ব্যাটারি নিশ্চিত করবে টাইটান ডিউরাবিলিটির রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজি স্মার্টফোনটি। ৬৫০০ এমএএইচ সিলিকন-কার্বনের দীর্ঘস্থায়ী ব্যাটারির এ স্মার্টফোনে রয়েছে ১০০ হাইপার চার্জিং সুবিধা, যা দিয়ে ডিভাইসটি ফুল চার্জ হতে সময় নেবে মাত্র ৪০ মিনিট। এছাড়া ২২.৫ ওয়াট রিভার্স চার্জিং প্রযুক্তির কারণে শক্তিশালী পাওয়ার ব্যাংক হিসেবেও কাজ করবে ডিভাইসটি।  

৬ দশমিক ৮৩ ইঞ্চি সাইজের কোয়াড কার্ভড আল্ট্রা লার্জ ডিসপ্লের এ স্মার্টফোনটির ক্যামেরা অপশনে থাকছে ২০০ মেগাপিক্সেল কোয়ালিটির আল্ট্রা ক্ল্যারিটি ক্যামেরা। একইসাথে ২০০ মেগাপিক্সেল এআই ইঞ্জিন ও ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা তো থাকছেই।

শাওমি জানায়, শাওমি রেডমি নোট ১৫ প্রো প্লাস- এ প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে চতুর্থ জেনারেশনের কোয়ালকম স্ন্যাপড্রাগন। এছাড়া স্মার্টফোনটিতে রয়েছে আইপি ৬৯ রেটিং, যা ধুলাবালি, কুয়াশা ও বৃষ্টি থেকে নিশ্চিত সুরক্ষা তো দিবেই, সেইসাথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় পানিতে পড়ে গেলেও দেবে সুরক্ষা। নিরাপত্তার জন্য এই স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এআই ফেস লক রয়েছে।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘ব্যাপক জনপ্রিয়তা অর্জন করা রেডমি নোট সিরিজের ওপর বিপুল প্রত্যাশা মাথায় রেখেই দেশে রেডমি নোট ১৫ সিরিজ এনেছি আমরা। সিরিজটি শাওমি গ্রাহকদের পূর্বের সব অভিজ্ঞতা ছাপিয়ে দেবে দুর্দান্ত পারফরম্যান্স ও নতুন অভিজ্ঞতা’।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ সিরিজের বাকি দুটি স্মার্টফোন রেডমি নোট ১৫ ফাইভজি ও রেডমি নোট ১৫ -এ রয়েছে ১০৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ৬ দশমিক ৭৭ ইঞ্চি সাইজের অ্যামোলেড সানলাইট ডিসপ্লে স্মার্টফোন দুটিকে দিয়েছে অভিজাত লুক। রেডমি নোট ১৫ ফাইভজি-তে রয়েছে ৫৫২০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি, অন্যদিকে রেডমি নোট ১৫ এ-আছে ৬০০০ এমএএইচ ব্যাটারি।  

শাওমি কর্তৃপক্ষ জানায়, প্রসেসর হিসেবে রেডমি নোট ১৫ ফাইভজির স্ন্যাপড্রাগন ৬ এর তৃতীয় জেনারেশনের প্রসেসর এবং রেডমি নোট ১৫ ফোরজির মিডিয়াটেক হেলিও জি১০০-আলট্রা নিশ্চিত করবে স্মুথ ও এফিশিয়েন্ট পারফরম্যান্স। এছাড়া আইপি রেটিং ৬৫ ও ৬৪ যথাক্রমে রেডমি নোট ১৫ ফাইভজি ও রেডমি নোট ১৫ ফোরজিকে দেবে পানির ছিটেফোঁটা থেকে সুরক্ষা। 

মোকা ব্রাউন, ব্ল্যাক, গ্লেসিয়ার-ব্লু, মিষ্ট পার্পল ও পার্পল রঙের ১২ জিবি স্টোরেজ ও ৫১২ জিবি র‍্যামের রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজির দাম ৬২ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর রেডমি নোট ১৫ ফাইভজির (৮+২৫৬ জিবি) দাম পরবে ৩৬ হাজার ৯৯৯ টাকা। অপরদিকে রেডমি নোট ১৫ ফোরজি ৬+১২৮ জিবি এবং ৮+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ২৬ হাজার ৯৯৯ ও ২৯ হাজার ৯৯৯ টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা