প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬ ১১:৫৭ এএম
পেট্রোবাংলার দুইটি ক্যাটাগরির প্রথম ক্যাটাগরিতে সর্বোচ্চ অর্থ পরিশোধ করে প্রথম স্থান অধিকার করে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। ছবি: তিতাস গ্যাস
পেট্রোবাংলার দুইটি ক্যাটাগরির প্রথম ক্যাটাগরিতে সর্বোচ্চ অর্থ পরিশোধ করে প্রথম স্থান অধিকার করে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) বোর্ড রুমে প্রতিষ্ঠানটির আওতাধীন গ্যাস সরবরাহকারী ও বিতরণকারী এবং কনডেনসেট বিতরণকারী কোম্পানিসমূহ কর্তৃক বিল পরিশোধের জন্য আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে ২০২৫ পঞ্জিকাবর্ষে পাওনা পরিশোধে অগ্রণী ভূমিকা পালনের জন্য ১৫ জানুয়ায়িতে এই সম্মাননা প্রদান করা হয়।
পেট্রোবাংলার পরিচালক (অর্থ) জনাব এ কে এম মিজানুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার মাননীয় চেয়ারম্যান জনাব মো. রেজানুর রহমান।
প্রথম স্থান অর্জন করায় তিতাস গ্যাসের সম্মানিত ব্যবস্হাপনা পরিচালককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পেট্রোবাংলার চেয়ারম্যান মহোদয়।
অনুষ্ঠানে পেট্রোবাংলার পরিচালকবৃন্দ, সংশ্লিষ্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকবৃন্দসহ পেট্রোবাংলা ও এর আওতাধীন সংশ্লিষ্ট কোম্পানিসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।