× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পোশাক শিল্পের সত্যিকারের বন্ধু ছিলেন খালেদা জিয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬ ২১:১০ পিএম

পোশাক শিল্পের সত্যিকারের বন্ধু ছিলেন খালেদা জিয়া

দেশের পোশাক শিল্পের বিকাশে বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে তাকে ‘পোশাক শিল্পের সত্যিকারের বন্ধু’ আখ্যা দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ)।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান বলেছেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। ৯০ দশকের শুরুতে যখন পোশাক শিল্প শৈশবকাল অতিক্রম করছিল, তখন তিনি নগদ প্রণোদনা ও নানামুখী সুযোগ-সুবিধা দিয়ে এ শিল্পের ভিত্তি মজবুত করেন। তাঁর সরকারের সময়েই প্রথমবারের মতো পোশাক রপ্তানি এক বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে।’

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে অনুষ্ঠিত বিশেষ শোকসভায় তিনি এসব কথা বলেন। সেখানে বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

শোকসভায় সেলিম রহমান আরও বলেন, ‘২০০৪ সালে এমএফএ বিলুপ্তির সংকটকালে জাতীয় কো-অর্ডিনেশন কমিটি গঠন ছিল একটি সময়োপযোগী ও সাহসী সিদ্ধান্ত। বিজিএমইএর ওপর আস্থা রেখে ইউডি ও ইউপি ইস্যুর ক্ষমতা প্রদান ব্যবসার গতি বহুগুণ বাড়িয়েছে। মুক্তবাজার অর্থনীতি, ব্যবসা সহজীকরণ, পরিচালন ব্যয় কমানো ও নারী শিক্ষায় উপবৃত্তি চালুর মাধ্যমে তিনি দেশের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনেন।’

শোকসভায় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরীসহ সংগঠনের পরিচালক, সাধারণ সদস্য ও পোশাক খাতের বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিজিএমইএর সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান ও পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী। তাঁরা গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের উন্নয়নে বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

সেখানে বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের ওপর নির্মিত একটি বিশেষ ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এতে দেশের অর্থনীতি, নারীর ক্ষমতায়ন এবং বিশেষভাবে পোশাক শিল্পের প্রসারে তাঁর যুগান্তকারী উদ্যোগগুলো তুলে ধরা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা